বাংলাদেশ

নতুন বছরকে স্বাগত জানিয়েছে রাজধানীবাসী

নতুন বছর উদযাপনে আতশবাজির ঝলকানি ও আলোচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার আকাশে নতুন বছর উদযাপনের জন্য আতশবাজির রঙিন প্রদর্শনী।. Channel i News – চ্যানেল আই নিউজ

সারা বিশ্বের সাথে নতুন বছরকে স্বাগত জানিয়েছে রাজধানী ঢাকাসহ সারাদেশ। ৩১ ডিসেম্বর রাত ১২টায় আতশবাজিতে উদ্ভাসিত হয় রাতের আকাশ। ঢাকাকে মুড়ে ফেলা হয়েছিল নিরাপত্তার চাদরে। রাস্তায় মোড়ে মোড়ে ছিল আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ছিল অনেকটাই নিরুত্তাপ। 

বিভিন্ন হোটেল ও ক্লাবে ছিল নানা আয়োজন। বর্ষবরনকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

থার্টি ফার্স্ট নাইটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে তেমন ভিড় ছিল না। পুলিশ ছিল সতর্ক অবস্থানে। নিষেধাজ্ঞা থাকলেও পুরান ঢাকার আকাশে ছিল আতশবাজি।

পুরোনোকে পিছনে ফেলে নতুনকে আপন করে ২০২৪ আসুক শান্তির বার্তা নিয়ে—এমনটাই প্রত্যাশা সবার।

বিষয়:ইংরেজি নববর্ষ নতুন বছর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…