বাংলাদেশ

ফায়ার সার্ভিসে সক্ষমতা বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে: দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা

দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টার ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধির ওপর বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধির জন্য আলোচনা করছেন, বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক।

শনিবার ফায়ার সার্ভিসের পূর্বাচল মাল্টিপারপাস ট্রেনিং কমপ্লেক্সে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ১১টি এরিয়েল প্লাটফর্ম লেডার গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারুক ই আজম বলেন, সকল দুর্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রথম সাড়া দেয়। তাই এসব সরঞ্জাম বহুতল ভবনের অগ্নিনির্বাপণ ও আটকে পড়া বিপদগ্রস্ত মানুষকে উদ্ধারে সহায়ক ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে মোট ১১টি এরিয়েল প্লাটফর্ম লেডার গাড়ি হস্তান্তর করা হয়। এর মধ্যে ৫টি গাড়ি ৩৮ মিটার উচ্চতার, ৪টি গাড়ি ৫৬ মিটার উচ্চতার এবং ২টি গাড়ি ৬৪ মিটার উচ্চতার।

ফায়ার সার্ভিসের আধুনিক অগ্নিনির্বাপণ গাড়ি লাইনআপ. Channel i News - চ্যানেল আই নিউজ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের (বিএমটিএফ) ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মো. নাহিদ আসগর, এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান। পরে প্রধান অতিথি অন্যদের সাথে নিয়ে হস্তান্তর করা ১টি গাড়ির অপারেশনাল কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং বিএমটিএফ লিমিটেডের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফারুক-ই-আজম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…