বিনোদন

ভারতের যে ছবিগুলো দেখানো হবে কানে

ভারতের বিভিন্ন দৃশ্য ও ব্যক্তির ছবি, কানে দেখানোর জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ছবি ভারতের একটি ঐতিহ্যবাহী স্থাপনার, দ্বিতীয় ছবি একজন পুরুষের, তৃতীয় ছবি একজন মহিলার।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরে দেখানো হবে বেশ কয়েকটি ভারতীয় ছবি। তার অন্যতম অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ ও ‘আশিকি’ তারকা রাহুল রায় অভিনীত ‘আগ্রা’।

অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ উৎসবের মিডনাইট স্ক্রিনিং সেকশনে দেখানোর জন্য নির্বাচিত হয়েছে। কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এই ঘোষণা দেয়া হয়েছে। ‘কেনেডি’ অভিনয় করেছেন সানি লিওন, রাহুল ভাট ও অভিলাষ থাপ্লিয়াল।

উৎসবে আরও দেখানো হবে ‘আগ্রা’। ডিরেক্টর্স’ ফোর্টনাইট সেকশনে দেখানো হবে রাহুল রায় অভিনীত এই ছবি। ছবিটি পরিচালনা করেছেন কানু বেল।

কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরে ভারতের ‘ইশানউ’ ছবিটিও দেখানো হবে। মনিপুরী নির্মাতা আরিবাম শ্যাম শর্মার ১৯৯০ সালের সিনেমা ‘ইশানোউ’-এর রেড-কার্পেট ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ১৯ মে। কানের ক্লাসিক সিলেকশন বিভাগে নির্বাচিত হয়েছে হচবিটি।

কান কান চলচ্চিত্র উৎসব বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এবং তারকাখচিত চলচ্চিত্র উৎসব। ১৬ মে থেকে শুরু হবে এ চলচ্চিত্র উৎসব। ২৭ মে পর্যন্ত চলবে। সূত্র: হিন্দুস্তান টাইমস

বিষয়:৭৬তম কান চলচ্চিত্র উৎসব অনুরাগ কাশ্যপ আগ্রা কান চলচ্চিত্র উৎসব কেনেডি রাহুল রায়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…