চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারের প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে খননকাজ করবে কানাডীয় প্রতিষ্ঠান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের উপকূলে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে গভীর সমুদ্রে খননকাজ শুরু করার পরিকল্পনা করেছে কানাডীয় অনুসন্ধানকারী প্রতিষ্ঠান কানাডিয়ান ফোরসাইট গ্রুপ (সিএফজি)।

বুধবার (১২ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ইরাওয়াদ্দির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Banglabid

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শেষ নাগাদ মিয়ানমারের তানিনথারি উপকূলের ব্লক এম১৫-এ গভীর সমুদ্রে খননকাজ শুরু করতে চায় সিএফজি। প্রকল্পটি সামরিক শাসনাধীন মিয়ানমার অয়েল অ্যান্ড গ্যাস এন্টারপ্রাইজ (এমওজিই)-এর সঙ্গে যৌথভাবে পরিচালিত হবে।

সামরিক শাসকগোষ্ঠীর গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চীনা বংশোদ্ভূত কানাডীয় নাগরিক ও সিএফজির চেয়ারম্যান সংনিং শেনের নেতৃত্বে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা সোমবার এমওজিইর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তানিনথারি অঞ্চলের শাসকগোষ্ঠী-নিযুক্ত মুখ্যমন্ত্রী জাও নাইং উ-ও উপস্থিত ছিলেন। সেখানে ব্লক এম১৫-এ গ্যাস অনুসন্ধান ও খনন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সিঙ্গাপুরে নিবন্ধিত সিএফজি ২০১৫ সালের মার্চে এমওজিইর সঙ্গে একটি পণ্য-আদানপ্রদান চুক্তির আওতায় তানিনথারি গভীর সমুদ্রের ব্লক এম১৫-এর অনুসন্ধানের জন্য দরপত্রে জয়ী হয়। প্রতিষ্ঠানটির ২০১৭ সালের প্রতিবেদনে বলা হয়েছিল, ব্লকটিতে তাদের ৮০ শতাংশ অংশীদারত্ব রয়েছে।

সম্প্রতি মিয়ানমার সরকার চারটি নতুন অফশোর গ্যাসক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দেওয়ার পর ব্লক এম১৫ নিয়ে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। এসব গ্যাসক্ষেত্রে সম্মিলিতভাবে আনুমানিক ১০৯ ট্রিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে বলে দাবি করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় মজুতটি তানিনথারি উপকূলীয় এলাকায় অবস্থিত। সেখানে প্রায় ৯৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস থাকার সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মজুতটির অবস্থান আন্দামান সাগরের দক্ষিণ তানিনথারি উপকূলের কাছে কাদান দ্বীপের আশপাশের ব্লক এম১৫ এলাকায় বলে ধারণা করা হচ্ছে। ব্লকটি ১৩ হাজার বর্গকিলোমিটারের বেশি এলাকা নিয়ে বিস্তৃত।

Reneta

বিবিসি বার্মিজের এক হিসাব অনুযায়ী, প্রকল্পটি থেকে মিয়ানমারের মোট বৈদেশিক মুদ্রা আয়ের প্রায় ৪০ শতাংশের সমপরিমাণ রাজস্ব আসতে পারে। তবে প্রকল্পটি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগও রয়েছে। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর এমওজিই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। সংস্থাটিকে মিয়ানমারের সামরিক শাসকগোষ্ঠীর বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস হিসেবে বিবেচনা করা হয়। সমালোচকদের অভিযোগ, এই অর্থ সামরিক বাহিনীর চলমান সংঘাত ও মানবাধিকার লঙ্ঘনে ব্যবহৃত হচ্ছে।

অন্যদিকে, মিয়ানমারের সামরিক শাসনের বিরুদ্ধে বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় কানাডা অংশ নিলেও এখনো এমওজিইর ওপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করেনি।  মানবাধিকার সংগঠন জাস্টিস ফর মিয়ানমার ২০২৩ সালে কানাডা সরকারের কাছে এমওজিইর ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছিল। ওই সময় আরেকটি কানাডীয় কোম্পানি মিয়ানমারের পৃথক একটি অফশোর গ্যাস প্রকল্পে বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুসন্ধানকানাডিয়ান ফোরসাইট গ্রুপখননকাজপ্রাকৃতিক গ্যাসযুদ্ধবিধ্বস্ত মিয়ানমারসিএফজি
শেয়ারTweetPin

সর্বশেষ

আব্দুল্লাহর ৬ রানের আক্ষেপ, পাভেজের ৫ উইকেট, জয় বাংলাদেশের

আগস্ট ১২, ২০২৬

কামিন্স এভাবে বলার পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ম্যাচ বাড়বে?

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউরোপীয় দেশগুলোকে হুমকি দিলেন পুতিন, মূলে রয়েছে যে ঘটনা

আগস্ট ১২, ২০২৬

আর্জেন্টিনার বিশ্বকাপ দলের গোলরক্ষককে নিলো ম্যানসিটি, কয় বছরের চুক্তি?

আগস্ট ১২, ২০২৬

কামিন্স বাংলাদেশের এই বিষয়ে জানেন না, তবে…

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT