সহকর্মীর সাথে সম্পর্কে জড়িয়ে টরন্টো সিটি মেয়রের পদত্যাগ

A man in a dark suit with a serious expression, sitting with hands clasped, in a formal setting. Channel i News – চ্যানেল আই নিউজ
নারী সহকর্মীর সাথে অপ্রত্যাশিত সম্পর্কের দায় স্বীকার করে কানাডার টরন্টো সিটি মেয়র জন টোরি পদত্যাগ করেছেন।
কানাডার স্থানীয় সময় গতকাল শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এই দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দেন তিনি। ২০১৪ সাল থেকে জন টোরি টরন্টো সিটির মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
করোনা চলাকালীন নারী কর্মীর সাথে মেয়রের এই সম্পর্ক শুরু হয়। চলতি বছরের শুরুতে স্থানীয় পত্রিকা ‘টরম টুইস্টার’ এ বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন করে। এরপরই পদত্যাগ করতে বাধ্য হন জন টোরি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






