প্রবাস সংবাদ

৫ লাখ অভিবাসীকে নিজ দেশে পাঠাবে কানাডা

একজন ব্যক্তি কানাডার পতাকা ধরে আছেন, অভিবাসী প্রস্তুতির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিবাসীদের জন্য প্রস্তুতি নিচ্ছেন একজন ব্যক্তি, কানাডার পতাকা হাতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কানাডায় বসবাসরত অভিবাসীদের নিজ দেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন। তবে এর মধ্যে ২৯ হাজার ৭৩১ জন নিখোঁজ বা কানাডা ছেড়ে অন্য কোন দেশে চলে যাওয়ার কথা জানিয়েছে সিবিএসএ।

দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি-সিবিএসএ জানিয়েছে, কানাডায় ৪ লাখ ৫৭ হাজার ৬৪৬ জন অবৈধ অভিবাসী প্রত্যাশী রয়েছে। তাদের নিজ দেশে ফেরত পাঠাতে পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।

তথ্য অনুযায়ী, আগামী দুই বছরে প্রায় আড়াই মিলিয়ন বা দুই দশমিক চার মিলিয়ন মানুষের ভিসার মেয়াদ শেষ হতে যাচ্ছে। এদের অনেকেই ভিজিটর ভিসা, ওয়ার্ক পারমিট বা স্টুডেন্ট ভিসায় এদেশে এসেছে।

তবে, কানাডা সরকার মনে করছে যারা বিভিন্ন মেয়াদে বিভিন্ন ভিসায় দেশটিতে এসেছেন, স্বেচ্ছায় আবার তারা ফিরে যাবেন।

বিষয়:অভিবাসী কানাডা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…