চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালিস্তানি নেতা হত্যায় ভারতের সংশ্লিষ্টতা তদন্তে আমেরিকার সাহায্য নিচ্ছে কানাডা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৭ পূর্বাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

বিগত দুই দশকে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক ক্রমেই ভালো হয়েছে। দূর হয়েছে পুরনো তিক্ততা। তবে কানাডায় খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জার এর মৃত্যুর জেরে সেই সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে বলে গুঞ্জন রয়েছে। এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, নিজ্জার হত্যা ইস্যুতে আমেরিকার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে কানাডা।

বুধবার ২০ সেপ্টেম্বর ভারতীয় সংবাদ হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়, কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে গত জুন মাসে হত্যা করা হয়েছিল খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জারকে। এই ঘটনায় মার্কিন গোয়েন্দাদের থেকে কানাডা বেশ কিছু তথ্য পেয়েছে বলে জানিয়েছে সেদেশের সরকারি সূত্র।

দু’দেশ এই ঘটনার তদন্তে ঘনিষ্ঠভাবে কাজ করছে বলে দাবি করা হয়েছে একটি রিপোর্টে। এছাড়াও কানাডা দাবি করছে, এই হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টের ‘র’ যোগ থাকার প্রমাণ তাদের হাতে এসেছে। তবে তদন্তের স্বার্থে তা এখন গোপন রাখা হচ্ছে বলেও দেশটির সরকার জানায়।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবি করেছিলেন, খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যার ঘটনায় ‘ভারতের সম্ভাব্য যোগের বিশ্বাসযোগ্য অভিযোগ’ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে নিজ্জারের হত্যার ঘটনাটি ব্রিটেন, আমেরিকার মতো জি-৭ গোষ্ঠীভুক্ত ঘনিষ্ঠ দেশগুলোকে জানিয়েছে কানাডা। কানাডায় নিযুক্ত ভারতের এক কূটনীতিককেও বহিষ্কার করেছে কানাডা সরকার। যার পরিপ্রেক্ষিতে কানাডার এক কূটনীতিককেও দেশ ছাড়তে বলেছে ভারত।

জাস্টিন ট্রুডো বলেন, ‘কানাডার নাগরিক হরদীপ সিং নিজ্জারের মৃত্যু নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে তদন্ত চালাচ্ছে দেশের নিরাপত্তা সংস্থাগুলো। এই ঘটনায় ভারত সরকারের এজেন্টদের যুক্ত থাকার সম্ভাব্য যোগসূত্রের বিশ্বাসযোগ্য অভিযোগের ভিত্তিতেই তদন্ত চলছে। কানাডায় আইনের শাসন চলে। আমাদের নাগরিকদের সুরক্ষা এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষা আমাদের মৌলিক অধিকার।’

এদিকে এই ইস্যুতে ব্রিটেন কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি সরাসরি। তবে আমেরিকার পক্ষ থেকেও এই ইস্যুতে উদ্বেগ প্রকশ করা হয়েছে। এই নিয়ে হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেন, কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো যে অভিযোগগুলো করেছেন তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা কানাডার সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। কানাডার তদন্ত এগোচ্ছে। অপরাধীদের বিচারের আওতায় আনা খুবই গুরুত্বপূর্ণ।

Reneta

এদিকে নিজ্জার হত্যা মামলায় ভারতযোগ নিয়ে কানাডার প্রধানমন্ত্রীর অভিযোগের বিরোধীতা করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতির মাধ্যমে মন্ত্রণালয় থেকে জানানো হয়, কানাডার মাটিতে যে ভারত বিরোধী কার্যকলাপ চলছে তা অত্যন্ত উদ্বেগের। কানাডা সরকারের উচিত সেই সব কার্যকলাপ বন্ধ করা। কানাডায় এমনিতেই হত্যা এবং অন্যান্য সংগঠিত অপরাধ ঘটেই থাকে। এই আবহে কোনও হত্যার সাথে ভারতকে যুক্ত করার প্রচেষ্টা অমূলক। খালিস্তানিদের বাড়বাড়ন্ত থেকে নজর ঘোরাতেই এটা করা হচ্ছে বলেও দাবি করছে দেশটির মন্ত্রণালয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: হরদীপ সিং নিজ্জার
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্লেষকদের মতে  শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন ছাড়া প্রকৃত পরিবর্তন সম্ভব নয়; ছবি:এআই

জুলাইয়ের চেতনা কি পৌঁছেছে কারখানা ও শ্রমবাজারে?

মে ১, ২০২৬

পর্দায় শ্রমিকের লড়াই, যে সিনেমাগুলো না দেখলেই নয়

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

অতিরিক্ত সচিবদের বিদেশ সফরে ইকোনমি ক্লাস বাধ্যতামূলক

এপ্রিল ৩০, ২০২৬

ইংল্যান্ডের কাউন্টির আদলে ঘরোয়া ক্রিকেটের কাঠামো তৈরির উদ্যোগ বিসিবির

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT