চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় মাঠ মাতালেন সাকিব, জিম্বাবুয়েতে তাসকিন-মুশফিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০২ অপরাহ্ণ ২২, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ফ্রাঞ্চাইজি লিগে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের চার ক্রিকেটার। সাকিব আল হাসান ও লিটন দাস কানাডার গ্লোবাল টি-টুয়েন্টি টুর্নামেন্টে খেলছেন। জিম্বাবুয়েতে জিম আফ্রো টি-টেন লিগে অংশ নিয়েছেন তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিম।

কানাডার ব্রামটনে শুক্রবার মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে খেলতে নামেন সাকিব, সারে জাগুয়ার্সের হয়ে মাঠে নামে লিটন। জাতীয় দলের দুই সতীর্থ সাকিব ও লিটনের মুখোমুখি লড়াই ছিল বাড়তি আকর্ষণ। এ ম্যাচে লিটনের উইকেট শিকার তো বটেই, দারুণ অলরাউন্ড পারফরম্যান্সে মন্ট্রিয়ল টাইগার্সের বড় অবদান রাখেন টাইগারদের টি-টুয়েন্টি অধিনায়ক।

আগে ব্যাট করা সারে জাগুয়ার্স ৬ উইকেটে ১৩৬ রান করে। লিটন ১১ বলে ৯ রান করে সাকিবের বলে কাভারে ধরা পড়েন। ৪ ওভারে ১৮ রানে ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলার সাকিব।

মন্ট্রিয়ল টাইগার্স ৯ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পায়। ১৩ বলে ৪টি চার ও এক ছক্কায় ২৬ রানের ঝড়ো ইনিংস খেলে সাকিব নেপালি লেগ স্পিনার সন্দীপ লামিচানের বলে আউট হন। বিস্ময়করভাবে অবশ্য ম্যাচ সেরা হননি সাকিব। ৩১ বলে অপরাজিত ২৮ রান করে ম্যাচ সেরা হন দিলপ্রীত সিং।

এদিকে, শুক্রবার জিম আফ্রো টি-টেন লিগে বুলাওয়ায়ো ব্রেভসের হয়ে মাঠে আগুন ঝরান তাসকিন। জোহানেন্সবার্গ বাফেলোজের বিপক্ষে প্রথম ওভারে তিনি খরচ করেন ৫ রান। পরের ওভারে পান ৩ উইকেট। দুই ওভার ১১ রানে ঝুলিতে ৩ উইকেট নেন টাইগার পেসার। তার শিকার ছিলেন মোহাম্মদ হাফিজ, রবি বোপারা ও ডেলানো পটগিয়েটার।

৩ ওভারে ১৭ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে জোহানেসবার্গ। বিপদে পড়া দলকে উদ্ধার করেন মুশফিক। বুলাওয়ায়ো অধিনায়ক সিকান্দার রাজার বলে ইংলিশ ব্যাটার ব্যান্টন ১৮ বলে ৩৪ করে আউট হন।

Reneta

মুশফিকের ঝড় অবশ্য চলতে থাকে। তিনি অপরাজিত ২৩ বলে ৪৬ রান করে থাকেন। ১০ ওভারে ১০৫ রান সংগ্রহ করে জোহানেসবার্গ। জবাবে বুলাওয়ায়ো ১০ ওভারে করে ৯৫ রান। ফলে ১০ রানে জয় পায় মুশফিকের দল।

একইদিন আরেক ম্যাচে বুলাওয়ায়োর হয়ে মাঠে নামেন তাসকিন। অধিনায়ক সিকান্দার রাজার ৩০ বলে ৬১ রানের ইনিংসে ভর করে বুলাওয়ায়ো ১০ ওভারে করে ১২৮ রান।

পরে বল হাতে তাসকিন প্রথম ওভারেই রবিন উথাপ্পার উইকেট তুলে নেন। ২ ওভারে মাত্র ৭ রান খরচ করেন। হারারে হারিকেন্স ১০ ওভারে করতে পারে মাত্র ৭৯ রান। তাসকিনের দল ৪৯ রানের জয় পায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কানাডাগ্লোবাল টি-টুয়েন্টিজিম আফ্রো টি-টেন লিগজিম্বাবুয়েজোহানেন্সবার্গ বাফেলোজতাসকিনবুলাওয়ায়ো ব্রেভসমন্ট্রিয়ল টাইগার্সমুশফিকলিটনলিড স্পোর্টসসাকিবসারে জাগুয়ার্স
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়র মামদানির সঙ্গে অভিনয়, যা বললেন জায়েদ

মে ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের আবেদনে কঠোর বিধিনিষেধ; দেশে ফিরে করতে হবে আবেদন

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

মে ২২, ২০২৬

বছরখানেকের মধ্যে বাংলাদেশকে ১৫০-১৬০’র নিচে আনতে চান থমাস

মে ২২, ২০২৬

তিন বিভাগে পুরস্কার পেলেন হামজা

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT