চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার স্কারবোরো সাউথওয়েষ্ট ফেডারেল লিবারেল এসোসিয়েশনের নেতৃত্বে দুই বাংলাদেশি

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১১:২৫ পূর্বাহ্ণ ১৩, নভেম্বর ২০২২
প্রবাস সংবাদ
A A

কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির শাখা সংগঠন স্কারবোরো সাউথ ওয়েষ্ট ফেডারেল লিবারেল এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কফিলউদ্দিন পারভেজ ও মার্জিয়া হক।

মূলধারার কোনো রাজনৈতিক দলের রাইডিং এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সেক্রেটারি হিসেবে এই প্রথম কোনো বাংলাদেশি কানাডিয়ান দায়িত্ব পেলেন।

গত শুক্রবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত বার্ষিক সাধারন সভায় রাইডিং এসোসিয়শেনের নতুন নেতৃত্ব নির্বাচন হয়। প্রেসিডেন্ট পদে কফিলউদ্দিন পারভেজ বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। সেক্রেটারি মার্জিয়া হক সদস্যদের ভোটে নির্বাচিত হন।

প্রসঙ্গত, প্রতিটি নির্বাচনী এলাকায় কানাডার মূলধারার রাজনৈতিক দলগুলোর শাখা সংগঠন রাইডিং এসোসিয়েশন হিসেবে পরিচিত।স্কারবোরো সাউথ্ওয়েষ্ট নির্বাচনী এলাকায় ক্ষমতাসীন জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টির শাখা সংগঠন স্কারবোরো সাউথওয়েষ্ট ফেডারেল লিবারেল এসোসিয়েশন।

নতুন প্রেসিডেন্ট কফিলউদ্দিন পারভেজ দীর্ঘদিন ধরেই লিবারেল পার্টির রাজনীতিতে সক্রিয়। এর আগে তিনি বিচেস- ইষ্ট ইয়র্ক রাইডিং এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।সেক্রেটারি মার্জয়া হক ফেডারেল লিবারেল পার্টির বিভিন্ন পর্যায়ে দীর্ঘদিন ধরে ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন।

নতুন দায়িত্ব পাবার পর এক প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট কফিলউদ্দিন পারভেজ বলেন, মূলধারার গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দলের রাইডিং এসোসিয়েশনের দায়িত্ব পেয়ে তিনি আনন্দিত। মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের আরো বেশি সম্পৃক্ততার প্রয়োজনীয় সুযোগ তৈরিকে তিনি গুরুত্ব দেবেন। কফিলউদ্দিন পারভেজ বলেন, অভিবাসী কমিউনিটির নানা সমস্যা নিয়ে তিনি কাজ করবেন।

Reneta

নতুন সেক্রেটারি মার্জিয়া হক তার প্রতি আস্থা রাখার জন্য সমর্থক শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, কমিউনিটির আশা আকাংখা দলীয় ফোরামে তুলে ধরতে তিনি সক্রিয় থাকবেন। তিনি বাংলাদেশি কমিউনিটিসহ সকলের সহযোগিতা কামনা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরির কাছে প্রবাসীদের প্রত্যাশা

পরবর্তী

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের দাবি

পরবর্তী

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের দাবি

হুমায়ূন আহমেদের জন্মদিন নানা আয়োজনে উদযাপন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT