চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের অলরাউন্ড পারফরম্যান্স, তাসকিনের জোড়া শিকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৮ পূর্বাহ্ণ ২৭, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বল হাতে নিজের কাজটা ঠিকঠাক করার পর ব্যাট হাতেও কার্যকরী ছিলেন সাকিব আল হাসান। তবুও ব্রাম্পটন উলভসের বিপক্ষে জয়ের দেখা পায়নি টাইগার অলরাউন্ডারের দল মন্ট্রিয়ল টাইগার্স।

কানাডার গ্লোবাল টি-টুয়েন্টি টুর্নামেন্টে বুধবার আগে ব্যাট করা ব্রাম্পটন ১৯.৫ ওভারে ১৪৩ রানে অলআউট হয়। নিয়ন্ত্রিত বোলিং করা সাকিব ৪ ওভারে ২৫ রান খরচায় পান এক উইকেট।

জবাবে মন্ট্রিয়ল টাইগার্সের ইনিংস ১৯.১ ওভারে ১২৮ রানে গুটিয়ে যায়। মেলে ১৫ রানের হার। তিনে নামা সাকিব সাজঘরে ফেরার আগে ২১ বলে ৪টি চার ও এক ছক্কায় করেন ২৮ রান।

এদিকে, জিম আফ্রো টি-টেন লিগে বল হাতে দুই উইকেট নিয়ে বুলাওয়ায়ো ব্রেভসের জয়ে অবদান রেখেছেন তাসকিন আহমেদ।

আগে ব্যাট করা ব্রেভস ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৫ রান করে। জবাবে কেপটাউন স্যাম্প আর্মি ৪ উইকেটে ১২২ রানে থামে। ২ ওভারে ২৫ রানে তাসকিন নেন ২ উইকেট।

একইদিনে কেপটাউন স্যাম্প আর্মিকে ৯ উইকেটে হারায় মুশফিকুর রহিমের দল জোহানেসবার্গ বাফেলোজ। আগে ব্যাট করা কেপটাউন ৬ উইকেটে তোলে ৮৯ রান। উইকেটের পেছনে দুটি ক্যাচ নেন মুশফিক। জবাবে ৬.৫ ওভারে এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় জোহানেসবার্গ। মি. ডিপেন্ডেবল মুশির ব্যাট হাতে নামার প্রয়োজনই হয়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কানাডাগ্লোবাল টি-টুয়েন্টিজিম আফ্রো টি-টেন লিগজিম্বাবুয়েজোহানেন্সবার্গ বাফেলোজতাসকিনবুলাওয়ায়ো ব্রেভসমন্ট্রিয়ল টাইগার্সলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়র মামদানির সঙ্গে অভিনয়, যা বললেন জায়েদ

মে ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের আবেদনে কঠোর বিধিনিষেধ; দেশে ফিরে করতে হবে আবেদন

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

মে ২২, ২০২৬

বছরখানেকের মধ্যে বাংলাদেশকে ১৫০-১৬০’র নিচে আনতে চান থমাস

মে ২২, ২০২৬

তিন বিভাগে পুরস্কার পেলেন হামজা

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT