চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় অভিবাসন প্রত্যাশীদের জন্য নতুন ক্যাটাগরি ঘোষণা

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
২:০৩ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২৬
প্রবাস সংবাদ
A A

কানাডায় অভিবাসী প্রত্যাশীদের ২০২৬ সালের জন্য নতুন এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরি ঘোষণা করেছেন দেশটির ইমিগ্রেশন মন্ত্রী লেনা মেটলেজ ডায়াব। এতে করে পাইলট, গবেষক এবং ডাক্তারদের জন্য সু্যোগ আরো বেড়ে যাবে।

কানাডার স্থানীয় সময় বুধবার( ১৮ ফেব্রুয়ারি ) ঘোষণা এসেছে।

কানাডার ইমিগ্রেশন সংস্থার হিসেব অনুযায়ী প্রতিবছর প্রায় চার থেকে সাড়ে ৫ লাখ অভিবাসন প্রত্যাশী পাড়ি দেয় কানাডায়।

ইমিগ্রেশন মন্ত্রীর ঘোষণা অনুযায়ী শ্রমবাজারের বিশেষ চাহিদা মেটাতে দেশটিতে এখন থেকে নির্দিষ্ট কিছু দক্ষ পেশাজীবীদের অগ্রাধিকার ভিত্তিতে স্থায়ী বসবাসের (পিআর) জন্য নেয়া হবে।

মন্ত্রী ডায়াবের ঘোষনাকূত তিনটি নতুন ক্যাটাগরির মধ্যে ‘গবেষক ও সিনিয়র ম্যানেজার’, যাদের কানাডায় কাজের অভিজ্ঞতা রয়েছে। দ্বিতীয়ত পরিবহন খাত যেখানে পাইলট, এয়ারক্রাফট মেকানিক এবং ইন্সপেক্টরদের জন্য বিশেষ সুবিধা, এবং তৃতীয়ত সামরিক বাহিনী যেখানে কানাডিয়ান সশস্ত্র বাহিনীতে নিয়োগপ্রাপ্ত ডাক্তার, নার্স ও পাইলটদের মতো উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি সামরিক আবেদনকারী।

এক সমীক্ষায় দেখা গেছে, কানাডার বিচারব্যবস্থা, নির্বাচনী প্রক্রিয়া, শিক্ষাব্যবস্থা, চিকিৎসা যোগাযোগব্যবস্থা, জীবনের নিরাপত্তা, স্থিতিশীল অর্থনীতি, শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থার কারণে দেশ হিসেবে বিশ্বের সবার কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে দেশটি।

Reneta

অর্থনীতিকে শক্তিশালী করতে এবং স্বাস্থ্য ও পরিবহন খাতের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোর শূন্যপদ পূরণ করতেই সরকারের এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন ইমিগ্রেশন মন্ত্রী ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমিগ্রেশন মন্ত্রীকানাডাকানাডিয়ান সশস্ত্র বাহিনীনতুন এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরি ঘোষণা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদের আগে মসলার বাজারে মন্দা, কমেছে এলাচ-জিরার দাম

মে ২৩, ২০২৬

সচিবের স্বাক্ষর ছাড়াই প্রকল্প অনুমোদন করেছেন উপদেষ্টা আসিফ: প্রতিমন্ত্রী শাহে আলম

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে শিশুমৃত্যু ৫১২, একদিনে প্রাণ গেল আরও ১৩ শিশুর

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসীদের গ্রিন কার্ডের আবেদনের জন্য নতুন নির্দেশনা!

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘরমুখো মানুষের ট্রেনে ঈদযাত্রা শুরু, প্রথমদিনে যাত্রী চাপ কম

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT