পরিবেশ

পলিথিনবিরোধী অভিযান: ১৯ লাখ টাকা জরিমানা, ৩৮ হাজার কেজি পলিথিন জব্দ

পলিথিনবিরোধী অভিযানে জরিমানা ও পলিথিন জব্দের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা পলিথিনের ব্যাগ ও জরিমানা দেখাচ্ছেন, পলিথিনবিরোধী অভিযান চলাকালে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ঘোষণার পর থেকে সারাদেশে নিষিদ্ধ পলিথিন এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।

সারা দেশে গত ৩ থেকে ২৬ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার দায়ে ১৬২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। এ সময়ে ৩৩৬টি প্রতিষ্ঠানকে ১৯ লক্ষ ১৬ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া আনুমানিক ৩৮ হাজার ১৭৮ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

ঢাকা মহানগরে পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ, সুলতানা সালেহা সুমী এবং ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে ১৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ২৭টি প্রতিষ্ঠানকে ৮৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং প্রায় ৩,৯৮০ কেজি পলিথিন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, দূষণ রোধে নিষিদ্ধ পলিথিন এর বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।

বিষয়:নিষিদ্ধ পলিথিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…