হাজারো প্রাণের উচ্ছ্বাস, বাঘ রক্ষার অঙ্গীকার, বিজয়ীদের মধ্যে পুরষ্কার প্রদান আর র্যাফেল ড্র’র মধ্য দিয়ে পর্দা নামলো প্যানটোনিক্স টাইগার রান-২০২৬-এর। বাংলাদেশের গর্ব, অদম্য সাহস আর ক্ষিপ্রতার প্রতীক- বেঙ্গল টাইগার এবং সুন্দরবন সংরক্ষণে জনসচেতনতা তৈরিতে এ আয়োজন। ভবিষ্যত প্রজন্মকে প্রাণ-প্রকৃতি রক্ষার আন্দোলনে সম্পৃক্ত হবার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।






