বাংলাদেশ

বিগত সরকারের এম‌পি-মন্ত্রীদের ধরতে সাংবা‌দিকদের সহযোগিতার আহ্বান

বৈঠকে বসে একজন প্রবীণ ব্যক্তি, আলোচনায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন প্রবীণ ব্যক্তি বৈঠকে বসে আছেন, পেছনে সবুজ ও লাল রঙের পর্দা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিগত সরকারের এম‌পি ও মন্ত্রীদের ধরতে সাংবা‌দিকদের সহযা‌গিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এ মন্তব্য করে সাংবা‌দিকদের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ‌্যমে আইনশৃঙ্খলা বা‌হিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

শ‌নিবার বিকেলে এপিবিএন সদর দপ্তরে এপিবিএন স্কুল অ্যান্ড কলেজে আন্দোলনে নিহত মীর মুগ্র স্মরণ সভা, মিলাদ মাহফিল, মীর মুগ্ধ ভবন এবং এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের প্রবেশ তোরণ উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ সময় উপদেষ্টা বলেন, সাংবা‌দিকদের প্রয়োজনে মন্ত্রণালয়ের পক্ষ থে‌কে সব ধরনের সহযো‌গিতা করা হবে। সরকার পতনের পরের তিন দিন সরকারের শীর্ষ স্থানীয় অনেকে সীমান্ত দিয়ে পা‌লিয়েছে, যা এখন আর সম্ভব নয়। সীমান্তে ক‌ঠোর নিরাপত্তার ব‌্যবস্থা করা হয়েছে জানান তিনি।

বিষয়:স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…