চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও কল, মন্ত্রণালয়ের প্রতিবাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ, রাজনীতি
A A
স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও কলের প্রতিবাদে মন্ত্রণালয়. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) নামে একটি ভুয়া এআই জেনারেটেড অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তীব্র প্রতিবাদ জানিয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে, ‘ইসমাইল চৌধুরী সম্রাট’ সহ বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি থেকে ২৫ সেকেন্ডের একটি অডিও রেকর্ড প্রকাশ করা হয়। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভিপি নুর বিষয়ে একজন অজ্ঞাত পুলিশ কর্মকর্তাকে নির্দেশনা দিতে শোনা যায়।

তবে মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, এটি স্বরাষ্ট্র উপদেষ্টার আসল কণ্ঠ নয়। এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা অন্য কোনো উপায়ে সৃষ্ট বিকৃত কণ্ঠস্বর। সচেতন শ্রোতারা সহজেই বুঝতে পারবেন যে, এটি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠস্বর নয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই ধরনের ভুয়া অডিও তৈরি ও প্রচারের মাধ্যমে জনসাধারণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা জনশৃঙ্খলা বিঘ্নিত করার পাশাপাশি আইনপরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ডের গুজব ছড়িয়ে সামাজিক অস্থিরতা সৃষ্টি  এবং জনগণকে প্রকৃত তথ্য থেকে দূরে রাখে।

প্রতিবাদলিপিতে মন্ত্রণালয় আরও জানায়, এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর অডিও রেকর্ড তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ভুয়া কনটেন্ট ছড়ানোর ব্যাপারে সকলকে সতর্ক করা হয়েছে। অন্যথায়, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভুয়া অডিও কলস্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি’র প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইয়ে শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’

জুলাই ২৬, ২০২৬

ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে পোস্ট মুছতে অস্বীকৃতি বিজেপি এমপির মেয়ের

জুলাই ২৬, ২০২৬

‘ওয়ার্ল্ড এশিয়া আর্চারি প্রেসিডেন্ট’স চ্যালেঞ্জ কাপ’ প্রথম আসর হতে যাচ্ছে বাংলাদেশে

জুলাই ২৬, ২০২৬

সত্যজিৎ রায়ের প্রশংসায় অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT