চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক পরিসরে নজরুলকে তুলে ধরতে বহুমাত্রিক উদ্যোগের আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৫ অপরাহ্ণ ১২, জুলাই ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, দর্শন ও চেতনাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বিস্তৃত করতে পাঠ্যপুস্তক, গবেষণা, প্রকাশনা এবং গণমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে তার সৃষ্টিকর্মের প্রচার বাড়ানোর আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট নজরুল গবেষক, শিল্পী, কবি ও আবৃত্তিশিল্পীরা।

রোববার (১২ জুলাই) রাজধানীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিল্পী সম্মিলন ও মতবিনিময় সভায় তারা এসব প্রস্তাব তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাস, ট্রেন, বিমানসহ বিভিন্ন জনসমাগমস্থলে নজরুলের গান ও সৃষ্টিকর্ম পরিবেশনের মাধ্যমে তার দর্শন ও মানবিক বার্তা দেশ-বিদেশে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব। পাশাপাশি জেলা ও বিভাগীয় পর্যায়ে নজরুল প্রতিভা অন্বেষণ, গবেষণা কার্যক্রম, কর্মশালা এবং বিদেশে ‘নজরুল কালচারাল সেন্টার’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ারও পরামর্শ দেন তারা। আলোচনায় অংশ নেওয়া বিশিষ্টজনরা প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত নজরুলচর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শুধু গান, কবিতা বা আবৃত্তিতে সীমাবদ্ধ না থেকে যন্ত্রসংগীত, সেমিনার, প্রশিক্ষণ ও গবেষণার মাধ্যমে নতুন প্রজন্মকে শুদ্ধ উচ্চারণ, বাণী ও সুরে নজরুলচর্চায় উদ্বুদ্ধ করতে হবে।

এছাড়া গণমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে নজরুলের সৃষ্টিকর্ম আরও বেশি প্রচার, জাতীয় কবিকে ঘিরে স্মৃতিস্তম্ভ ও কালচারাল মিউজিয়াম নির্মাণ এবং ‘নজরুল বর্ষ’ উপলক্ষে একটি থিম সং তৈরির প্রস্তাবও উঠে আসে। অনুষ্ঠানে উদীয়মান শিল্পীদের জন্য বৃহত্তর অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, দেশকে মাদক মুক্ত এবং মৌলবাদ ও উগ্রবাদ নির্মূল করে উন্নত সমাজ গঠন করার একমাত্র হাতিয়ার হলো সংস্কৃতি বিষয়ক জ্ঞান এবং শিক্ষা। আমরা উন্নত মানবসম্পদ গড়ে তুলতে চাই। আমাদের লালন, ভাওয়াইয়া, ভাটিয়ালী জীবনের কথা বলে। এসব শিক্ষায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে। এছাড়া প্রাইমারী স্কুল থেকে কবি কাজী নজরুল ইসলামের গান কবিতা লেখনী নিয়ে পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করার বিষয়ে মতামত তুলে ধরেন তিনি।

Reneta

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) বলেন, ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদযাপন উপলক্ষে শিল্পকলা একাডেমি বছরব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচিকে আরও জনমুখী, অংশগ্রহণমূলক ও কার্যকর করতে দেশের বিভিন্ন শিল্পমাধ্যমের প্রতিনিধিদের মতামত নেওয়ার জন্য এ আয়োজন করা হয়েছে।

সম্মিলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪০০ কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী, আবৃত্তিশিল্পী ও নজরুল গবেষক অংশ নেন। আলোচনায় মতামত তুলে ধরেন অধ্যাপক নাশিদ কামাল, ইয়াকুব আলী খান, গাজী আব্দুল হাকিম, সীমা ইসলাম, লুবনা মারিয়াম, খায়রুল আনাম শাকিল, সাদিয়া আফরীন মল্লিক, এ এফ এম হায়াত উল্লাহ, সাজু আহমেদ, ফেরদৌস আরা, অধ্যাপক প্রিয়াংকা গোপ, মাহমুদুল হাসান, কল্পনা আনাম, ফাতেমা তুজ জোহরা, সুজিত মোস্তফা প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজী নজরুল ইসলামজাতীয় কবিজাতীয় চিত্রশালা মিলনায়তননজরুল বর্ষবাংলাদেশ শিল্পকলা একাডেমি
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT