আন্তর্জাতিক

প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে যে বার্তা দিল ইরানের মন্ত্রিসভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ ভবনে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ ভবনে ভাষণ দিচ্ছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইরানের উত্তর-পশ্চিমে পূর্ব আজারবাইজান প্রদেশে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ বিধ্বস্ত হেলিকপ্টারের সব আরোহী নিহত হয়েছেন।

এ ঘটনায় একটি বিবৃতি দিয়েছে দেশটির মন্ত্রিসভা।

সোমবার (২০ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইরানের মন্ত্রিসভা জানিয়েছে, অষ্টম শিয়া ইমাম ইমাম রেজা (আ.)-এর জন্মবার্ষিকীতে ইরানের জনপ্রিয় প্রেসিডেন্ট আয়াতুল্লাহ রাইসিকে শহীদ করা হয়েছে। অদম্য এবং কঠোর পরিশ্রমী রাষ্ট্রপতি তার জাতির সেবার পথে চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রেসিডেন্ট সর্বদা দেশকে এগিয়ে নিতে সহায়তা করার জন্য পদক্ষেপ নিয়েছে।

ইরানের অষ্টম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রোববার পূর্ব আজারবাইজানের উত্তর-পশ্চিম প্রদেশের ভারজাকান অঞ্চলে তাকে এবং তার সফরসঙ্গীদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর নিহত হয়েছেন।

বিষয়:ইরান মন্ত্রীসভার বিবৃতিইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিরাইসির হেলিকপ্টার দুর্ঘটনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…