বিমান দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে বিশ্বনেতারা তাদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন।প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে গভীর শোক ও ‘ভয়াবহ ক্ষতি’ বলে উল্লেখ করেছেন তারা।
এক্স হ্যান্টেলে পোস্ট করে মোদি জানান, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. সাইয়েদ ইব্রাহিম রাইসির মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ভারত-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে তার অবদান সর্বদা স্মরণ করা হবে। তার পরিবার ও ইরানের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই দুঃসময়ে ইরানের পাশে দাঁড়িয়েছে ভারত।
রাইসির মৃত্যুকে ভয়াবহ ক্ষতি বলছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেছেন যে, রাইসির মৃত্যু একটি ‘ভয়াবহ ক্ষতি’ এবং তারা পাকিস্তানে শোক দিবস পালন করবে।
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেছেন যে তার দেশ এই সময়ে ইরানের সাথে দাঁড়িয়েছে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো প্রেসিডেন্ট রাইসিকে একজন নিঃশর্ত বন্ধু এবং অসাধারণ নেতা হিসেবে প্রশংসা করেছেন।
হামাসের শোক
ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়ে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্টি হামাস। হামাসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে যে হামাস ভাতৃপ্রতিম ইরানী জনগণের সাথে দুঃখ ও বেদনার অনুভূতি ভাগাভাগি করেছে এবং ইরানের সাথে আমাদের সম্পূর্ণ সংহতি রয়েছে।
হামাস জানায়, দুঃখ এবং বেদনার ভাগ করা অনুভূতি আমাদের।
বিবৃতিতে তারা জানায়, হেলিকপ্টার দুর্ঘটনায় যারা মারা গেছে তারা ইরানের রেনেসাঁর দীর্ঘ যাত্রায় সেরা ইরানী নেতাদের একটি দল।







