বাংলাদেশ

প্রায় এক মাস পর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় সংসদে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় সংসদে ভাষণ দিচ্ছেন, পেছনে সংসদীয় সিলুয়েট ও জাতীয় পতাকা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা ও চলমান কারফিউ পরিস্থিতির মধ্যেই প্রায় এক মাস পর অনুষ্ঠিত হয়েছে মন্ত্রিসভার বৈঠক।

আজ (২৯ জুলাই) সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি সব মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার পাশাপাশি কারফিউ-পরবর্তী পরিস্থিতি ও সরকারি স্থাপনায় হামলার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।

বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে সভার বিষয়ে বিস্তারিত জানাবেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। সর্বশেষ মন্ত্রিসভার বৈঠক ১ জুলাই অনুষ্ঠিত হয়েছিল।

বিষয়:মন্ত্রিসভার বৈঠক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…