চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২১০০ সালের মধ্যে বিশ্বের দর্শনীয় কিছু স্থানের আবহাওয়ায় আসবে পরিবর্তন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৯ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০২৪
আন্তর্জাতিক
A A

উত্তর আমেরিকা এবং ইউরোপে এখন আনুষ্ঠানিকভাবে চলছে বসন্ত। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করছেন স্থানগুলোর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। তবে বিজ্ঞানীরা ভবিষ্যদ্বাণী করেছেন যে এই স্থানগুলোর আবহাওয়ায় ২১০০ সালের মধ্যে অনেক পরিবর্তন আসবে। 

এনডিটিভি জানিয়েছে, জার্নাল অফ ক্লাইমেটে প্রকাশিত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির একটি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে, যেখানে নির্দিষ্ট কিছু স্থানের জলবায়ু পরিবর্তন নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়েছে। গবেষণায় বলা হয়েছে, এই পরিবর্তন জীবনযাত্রার মান, ভ্রমণ এবং পর্যটন খাতের ওপর ব্যপক প্রভাব ফেলবে। বেশ কিছু স্থানে খারাপ আবহাওয়ার কারণে মানুষজন বাহিরে গিয়ে কাজ করতে পারবেন না বা ভ্রমণে নিরুৎসাহিত হবেন। ফলে বর্তমানের স্বাভাবিক দিনের তুলনায় ২১০০ সালের দিকে অতিরিক্ত অনেকগুলো দিন খারাপ আবহাওয়ার কারণে হারাবে দেশগুলো।

গবেষণার প্রধান লেখক অধ্যাপক এলফাতিহ এলতাহির বলেছেন, গবেষণার ফল, কীভাবে সারা বিশ্বের মানুষ জলবায়ু পরিবর্তন অনুভব করবে তা নির্দেশ করে। এছাড়াও দিনের বেলাতে মানুষের কার্যক্রম সম্পন্ন করা নিয়েও শঙ্কা তৈরি করেছে। এমআইটির পোস্টডক্টরাল গবেষক এবং গবেষণা দলের সদস্য ইয়েনউ চোই বলেন, রাশিয়া, কানাডা এবং উত্তরের দেশগুলো ভবিষ্যতে বেশ কয়েকটি বেশি দিন উপভোগ করতে পারবে অনেক দেশের তুলনায়। অন্যদিকে আইভরি কোস্টের মতো উন্নয়নশীল দেশগুলো অনেকগুলো দিন হারাবে খারাপ আবহাওয়ার কারণে।

গ্রীষ্মের সময় সবথেকে বেশি প্রভাব পড়বে ডোমিনিকান রিপাবলিকে। দেশটি খারাপ আবহাওয়ার কারণে ১২৪ দিনের মত হারাবে কারণ আবহাওয়া খারাপ থাকায় মানুষজন বাহিরে বের হতে পারবেন না। মেক্সিকো, ভারত, থাইল্যান্ড এবং মিশরসহ সমস্ত উত্তর গোলার্ধেও এরকমটা দেখা যাবে। খারাপ আবহাওয়ার কারণে নষ্ট হবে বছরের ৫৫ থেকে ৮৬ দিন। সংযুক্ত আরব আমিরাতও বেশ ক্ষতিগ্রস্ত হবে। বার্ষিক ৮৫ দিন হারাতে পারে দেশটি।  বিপরীতে ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি এবং অস্ট্রিয়া ২১০০ সালের মধ্যে ১৮ থেকে ৬০ দিন বর্তমানের থেকে বেশি পাবে।

কর্নেল ইউনিভার্সিটির সেন্টার ফর সাসটেইনেবল গ্লোবাল এন্টারপ্রাইজের টেকসই পর্যটন পরামর্শদাতা এবং প্রোগ্রাম ম্যানেজার ও’শ্যানন বার্নস বলেছেন, এই প্রথম তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো তুলে ধরার জন্য এমন একটি গবেষণা দেখেছেন। এটি নির্দেশ করে যে ভ্রমণ খাত জলবায়ু পরিবর্তনের দ্বারা কতটা গভীরভাবে প্রভাবিত হতে চলেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবহাওয়াজার্নাল অফ ক্লাইমেটদর্শনীয় স্থানবসন্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাশ আজ

জুন ৩০, ২০২৬

আমরা আর প্রথম সারির দল নই: জার্মান কোচ

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় শুরু আমেরিকা সপ্তাহ ২০২৬

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়ার্ক পারমিট সংশোধনের সময়সীমা বাড়িয়েছে সৌদি আরব

জুন ৩০, ২০২৬

দীর্ঘ বিরতির পর চলচ্চিত্রের গানে ইমরান-ন্যান্সি

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT