চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকাতির টাকা দিয়ে গাড়ি কিনে আবারও ডাকাতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২৪
অপরাধ
A A

ডাকাতির টাকা যাতে ফেরত দিতে না হয় সেজন্য ডাকাতির টাকা বিনিয়োগ করত ডাকাত দলটি। ডাকাতির টাকায় তারা গাড়ি ও জমি কিনে। সেই গাড়ি ব্যবহার করে আবার ডাকাতিতে নামে চক্রটি।

নারায়ণগঞ্জের ব্যাংক থেকে ৩৬ লাখ ৫০ হাজার টাকা তুলে গাড়িতে ফেরার পথে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১৮ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি ডিবি ওয়ারী বিভাগের ঢাকার ডেমরা ও যাত্রাবাড়ী এবং পটুয়াখালীর বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আবুল কাশেম ওরফে জাহিদ (৪৫) ও মোস্তাফিজুর রহমান (৩৯)।পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস এবং ৩ টি গাড়ি, একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে লুন্ঠিত টাকার মাত্র ২০ হাজার টাকা উদ্ধার করতে সমর্থ হয় ডিবি।

মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি জানান ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি জানান, গত বছরের ৯ অক্টোবর যৌথভাবে একটি জমি কেনার জন্য মোট ৩৬ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যাবার পথে ডেমরার সুলতানা কামাল ব্রিজের উপরে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতদের খপ্পড়ে পড়েন এক ব্যবসায়ী। তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা হাতিয়ে নিয়ে হাত-পা বেঁধে ওই ব্যবসায়ীকে পূর্বাচলে ফেলে চলে যায় ডাকাত দল। পরে ডেমরা থানায় দায়েরকৃত মামলার তদন্তের প্রেক্ষিতে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

হারুন অর রশীদ বলেন, গ্রেপ্তার মোস্তাফিজের নামে ৫টি ও কাশেমের নামে তিনটি মামলা রয়েছে। এসব ডাকাতি ও অস্ত্র মামলায় তারা একাধিকবার জেলে গেছেন।

এই দুজনের নেতৃত্বে ডাকাত দলটি দীর্ঘ কয়েক বছর দরে ডাকাতি পেশায় জড়িত। তারা ধরা পড়ার ভয়ে ডাকাতির টাকায় তিনটা গাড়ি কিনেছে, একটা মোটরসাইকেল কিনেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস এবং পটুয়াখালী থেকে ডাকাতির টাকায় কেনা একটি অ্যাম্বুলেন্স, একটি প্রাইভেটকার, একটি মাইক্রোবাস এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

Reneta

ডিবি প্রধান বলেন, এর আগেও বিমানবন্দর ফ্লাইওভারের ওপর ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। সে ঘটনায়ও আমরা একটি সংঘবদ্ধ ডাকাত দলকে গ্রেপ্তার করেছিলাম। এ ধরণের ঘটনায় প্রথম কাজ হচ্ছে থানায় অবহিত করা, জিডি বা মামলা করা। তাহলে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতিতে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডাকাতি গ্রেপ্তারডিবিডিবি ওয়ারী বিভাগডিবি প্রধান হারুন অর রশীদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বের ১০০ প্রভাবশালী সমাজসেবকের তালিকায় ব্র্যাকের আসিফ সালেহ

মে ১৪, ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে 'জাস্টিস এন্ড কেয়ার'-এর সহযোগিতায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে বৃহস্পতিবার এক কর্মশালায় কথা বলেন স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী

মানব পাচার রোধে নতুন আইন কতটা কার্যকর হবে?

মে ১৪, ২০২৬

জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী চ্যাম্পিয়নশিপের পর্দা উঠছে

মে ১৪, ২০২৬

ঠাকুরগাঁওয়ে অনুমোদন পেল মেডিকেল কলেজ: সম্ভাবনার নতুন দুয়ার

মে ১৪, ২০২৬

বেইজিংয়ে শি-ট্রাম্প বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ ও বিশ্ব অর্থনীতি

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT