বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস-বুটেক্সের প্রথম সমাবর্তন অনুষ্ঠান হয়েছে। দেশের টেক্সটাইল খাতের দক্ষ মানবসম্পদ তৈরিতে এই বিশ্ববিদ্যালয়ের ভ‚মিকার প্রশংসা করে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেছেন, কেবল ডিগ্রি অর্জন নয়, বরং অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে বিশ্ববাজারে দেশের পোশাক শিল্পের অবস্থান আরও সুদৃঢ় করতে হবে।






