শিক্ষা

বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় স্মৃতিসৌধে বুটেক্স ভিসির শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ ফুলের মঞ্চে শ্রদ্ধা নিবেদন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর স্মরণসভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ফুলের মঞ্চে দাঁড়িয়ে প্রার্থনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নিজের প্রথম দিনের কার্যক্রম শুরু করলেন বুটেক্সের নব-নিযুক্ত ভিসি অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামান।

মঙ্গলবার ২ মে সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় সবাইকে নিয়ে সূরা ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাতে অংশ নেন তিনি।

পরে সাভারের জাতীয় স্মৃতিসৌধেও শ্রদ্ধা নিবেদন করেন বুটেক্সের নতুন ভিসি অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামান। এসময় দেশের সবথেকে বড় রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে দক্ষ প্রকৌশলী গড়ে তোলার পাশাপাশি বুটেক্সের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক কল্যাণে কাজ করার জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

বিষয়:বুটেক্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…