এক ব্যবসায়ীকে তুলে নিয়ে ১০দিন গুম করে রাখার ঘটনায় প্রথমবারের মতো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। এতে ডিবির কয়েকজন কর্মকর্তাসহ ২৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। আর এপিসি থেকে গুলি করে ফেলে দেওয়ার পর শিক্ষার্থী ইয়ামিন নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনা, পুলিশ ও চিকিৎসকসহ ৭৮ জনের বিরুদ্ধে আরেকটি অভিযোগ দাখিল করা হয়েছে।






