চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

 ৫০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ব্যবসায়ীকে অপহরণ

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৭:৪০ অপরাহ্ণ ২১, আগস্ট ২০২৫
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
অপহরণের শিকার ব্যবসায়ীর ছবি, অপহরণকারীদের সঙ্গে নয়. Channel i News - চ্যানেল আই নিউজ

৫০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ব্যবসায়িকে অপহরণ

কক্সবাজারের টেকনাফে ৫০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অপহৃত ব্যক্তির স্ত্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে এ তথ্য জানিয়েছেন, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস।

অপহৃত মাহমুদুল হক (৩৮) টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের উত্তর লেঙ্গুরবিল এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে। তিনি পেশায় একজন মৎস্য ব্যবসায়ী।

Banglabid

অপহৃতের স্ত্রী রোকেয়া বেগম জানান, সোমবার ( ১৮ আগস্ট ) সকালে তার স্বামী ব্যবসায়িক উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের উদ্দেশ্যে রওনা হন। সেখানে পৌঁছার পর তিনি বড় ডেইল বাজারে নামেন। এর পর থেকে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাতেও বাড়িতে না ফেরায় সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিতে থাকেন।

ভূক্তভোগী ব্যক্তির স্ত্রী বলেন, “ওইদিন রাতে খোঁজাখুঁজির এক পর্যায়ে আমার ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে স্বামীর ব্যবহৃত নম্বর থেকে একটি কল আসে। কল রিসিভ করলে অজ্ঞাত এক ব্যক্তি আমার স্বামীকে ছেড়ে দিতে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। আর মুক্তিপণ দিতে ব্যর্থ হলে স্বামীকে প্রাণনাশেরও হুমকি দেয় দূর্বৃত্তরা। “

তিনি আরও বলেন, মঙ্গলবার সকালে ঘটনার ব্যাপারে টেকনাফ থানায় লিখিতভাবে অভিযোগ করা হয়েছে। আর ঘটনার তিনদিন পরও তার স্বামীর কোন ধরণের খোঁজ মিলেনি।

Reneta

পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, তদন্তে প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে জানা গেছে, জনৈক নারীর ফাঁদে ফেলে দুর্বৃত্তরা কৌশলে ঢেকে নিয়ে জিন্মি করে রেখেছে। এটি অপহরণ নাকি অন্য কিছু তা জানতে পুলিশ তথ্য সংগ্রহ অব্যাহত রেখেছে।

তবে এখনো পর্যন্ত অপহৃত ব্যক্তির কোন ধরণের সন্ধান মিলেনি বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫০ লাখ টাকাবাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রব্যবসায়ীকে অপহরণমুক্তিপণের দাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT