চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছিনতাইকারীদের হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৩ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২৫
জনপদ, ফেনী
A A
আহত ব্যবসায়ীর ছবি, sunglasses পরা, গাছে ঘেরা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীতে ছিনতাইকারীদের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মোহাম্মদ বাকের (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে ৭ ডিসেম্বর মধ্যরাতে তিনি ছিনতাইয়ের শিকার হন। এ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ।

মোহাম্মদ বাকের সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের খায়েজ আহম্মেদের ছেলে। তার লেমুয়া বাজারে দোকান রয়েছে। ওই দোকান থেকে বাড়ি ফেরার পথে ওই ইউনিয়নের দেওয়ানজি বাড়ি পুকুরের সামনে ছিনতাইয়ের শিকার হন তিনি। এ সময় তাকে কুপিয়ে জখম করা হয়।

এ ঘটনায় মো. শাহজাহান সুজন (২৪) ও শাকিল খান (২২) কে গ্রেপ্তার করে পুলিশ। সুজন ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মাস্টারপাড়া মুহুরি বাড়ির আবদুল কাশেমের ছেলে। শাকিল সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের রঘুনাথপুর স্লুইসগেট এলাকার জসিম উদ্দিনের ছেলে। তারা দুজনই ফেনীর ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৭ ডিসেম্বর মোহাম্মদ বাকেরকে কুপিয়ে সাড়ে তিন লাখ টাকা ও মুঠোফোন লুট করে নিয়ে যায় ছিনতাইকারীরা। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়।

Reneta

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, আঘাতে তার মাথার একটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অস্ত্রোপচার করা হলেও তার জ্ঞান আর ফিরে আসেনি।

এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরা লেমুয়া বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা আয়োজন করেন। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাকেরের স্ত্রী খালেদা আক্তার বলেন, তার স্বামীর মুখে ও মাথায় একাধিক জখমের চিহ্ন ছিল। ঘটনার পর থেকেই তার স্বামী অচেতন ছিলেন। তিনি জানান, স্বামীর মৃত্যুর পর চার সন্তান নিয়ে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ফেনী মডেল থানাধীন বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় দোকানি বাকেরের স্ত্রীর বাদী হয়ে অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা করেছেন। এর মধ্যে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত আরেক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছিনতাইকারীদের হামলাব্যবসায়ীর মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT