জনপদ

শেরপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

শেরপুরে বাস স্ট্যান্ডে বিভিন্ন বাসের ভিড়, চলাচল বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরে বাস স্ট্যান্ডে বিভিন্ন বাসের ভিড়, চলাচল বন্ধ, যাত্রীরা অপেক্ষা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীতে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে নাশকতার আশংকায় কোন ধরনের পূর্বঘোষণা ছাড়াই শুক্রবার রাত থেকে শেরপুর-ঢাকা রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক ও চালকরা।

শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর প্রবেশ মুখ সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে ও উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে যাত্রীদের তল্লাশী করছে পুলিশ।

কোন ধরনের পূর্বঘোষণা ছাড়াই শুক্রবার রাতে শেরপুর-ঢাকা রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতিদিন শেরপুর-ঢাকা রুটে দুইশ’র বেশি গণপরিবহন চলাচল করে থাকে। কিন্তু শনিবারের রাজধানীতে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে নাশকতার আশংকায় বাস মালিক ও চালকরা তাদের বাস চলাচল বন্ধ রেখেছেন।

এদিকে রাজধানীর প্রবেশ মুখ সাভারে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজারে ও উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে যাত্রীদের তল্লাশী করছে পুলিশ। শুক্রবার থেকে নাশকতা রোধে আমিনবাজার, বিরুলিয়া-মিরপুর সড়ক ও বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে চেকপোস্ট বসানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ সময় সকল যানবাহন তল্লাশীর পাশাপাশি যাত্রীদের পরিচয় নিশ্চিত করে গন্তব্যে যেতে দেওয়া হচ্ছে। অন্যান্য দিনের তুলনায় সড়ক-মহাসড়কে যানবাহনের সংখ্যা অনেক কম। এই চেকপোস্ট বসানোর ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

বিষয়:আওয়ামীলীগ বাস চলাচল বন্ধ বিএনপি সমাবেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…