চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নিহত ৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ণ ০৮, মে ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থাকা অ্যাম্বুলেন্সে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।

বৃহস্পতিবার (৮ মে) দুপুর দেড়টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা মর্ডান গার্ডেন সিটির সামনে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রোগী নিয়ে একটি অ্যাম্বুল্যান্স ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সিরাজদিখানের নিমতলা এলাকায় চাকা বিকল হয়ে যায়। এরপর মহাসড়কের পাশে থেমে চাকা মেরামত করা হচ্ছিল। এ সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয় এবং সেখানে দাঁড়িয়ে থাকা আরোহীদের চাপা দেয়। বাসচাপায় অ্যাম্বুল্যান্সের এক নারী আরোহী ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় ঢাকা নেয়ার পথে আরও চারজনের মৃত্যু হয়।

এই ঘটনায় আহতরা জানান, তাদের বাড়ি মাদারিপুরের সদর উপজেলার মিঠাপুর গ্রামে। বিল্লাল ফকিরের স্ত্রী রোজিনা বেগম (৩০) অন্তঃসত্ত্বা। চলতি মাসের ২৩ তারিখ তার বাচ্চা প্রসবের সম্ভাব্য তারিখ। তবে গত রাত থেকে তার ব্যাথা হচ্ছিল। এজন্য সকালে একটি এ্যাম্বুলেন্স ভাড়া করে পরিবারের ১০ জন মিলে ঢাকার পথে আসছিলেন। ঢাকার ধানমন্ডি এলাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা ছিল। এ্যাম্বুলেন্সে করে রওনা দেওয়ার পর এক্সপ্রেসওয়ের নীমতলী এলাকায় আসার পর চাকা ব্লাস্ট হয়ে যায়।

এরপর রাস্তার ডান পাশে চাপিয়ে সেটির চাকা মেরামত করছিলেন এর চালক। তারা কয়েকজন এ্যাম্বুলেন্সের ভিতরে বসে ছিলেন, আর কয়েকজন পাশেই দাঁড়িয়ে ছিলেন। এসময় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পিছন থেকে এসে সজোরে এ্যাম্বুলেন্সে ধাক্কা দেয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাইওয়ে থেকে বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে আসলে চারজন মারা যায়। এর মধ্যে এক নারী তিন পুরুষ রয়েছে। আহত কয়েকজনকে জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Reneta

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, মাওয়ার নিমতলা এলাকায় একটি অ্যাম্বুলেন্সে বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে এক নারী মারা যান। আর আহতদের সবাইকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ঢাকা মেডিকেলে কেউ মারা গিয়েছে কিনা সেটি তার জানা নেই। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি। বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাম্বুলেন্সঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েনিহত ৫বাসের ধাক্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

চুক্তি নবায়ন নিয়ে নতুন কোনো আলোচনা নয়, ভিনিসিয়াসকে ছাড়তে রাজি রিয়াল

আগস্ট ১, ২০২৬

যুক্তরাষ্ট্রের শুল্ক চাপে রপ্তানি বাড়াতে কানাডার নতুন পদক্ষেপ

আগস্ট ১, ২০২৬

রাজধানীতে সাড়ে ৬ বছরের দুর্ঘটনায় ভয়াবহ চিত্র, মোট নিহত ১৩৮৪

আগস্ট ১, ২০২৬

‘আঙুল বাঁকা করতেও’ প্রস্তুত সরকার: তথ্যমন্ত্রী

আগস্ট ১, ২০২৬

ধেয়ে আসছে তীব্র ‘এল নিনো’, বিরাট প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT