জনপদ

ভোলায় মধ্যরাতে বাসে আগুন

ভোলায় মধ্যরাতে বাসে অগ্নিনির্বাপণ কার্যক্রম চালাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলায় মধ্যরাতে বাসে অগ্নিনির্বাপণ কার্যক্রম চালাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভোলার চরফ্যাশনে যমুনা এক্সপ্রেস পরিবহন নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার ৪ নভেম্বর মধ্যরাতে চরফ্যাশন উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

মো. আসাদুজ্জামান জানান, যমুনা এক্সপ্রেস পরিবহন নামে ওই যাত্রীবাহী বাসটি চরফ্যাশন থেকে চট্টগ্রাম রুটে চলাচল করত। শনিবার রাত ৯টার দিকে বাসটি চট্টগ্রাম থেকে চরফ্যাশন এসে পৌঁছায়। চরফ্যাশন বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে বাসটি দাঁড়ানো ছিল। মধ্যরাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন জানান, দুর্বৃত্তদের বাসে আগুন দেয়ার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টির তদন্ত করে দোষীদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান ওসি।

বিষয়:অবরোধ বাসে আগুন ভোলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…