চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাত্রী বেশে তাঁতীবাজারে বাসে আগুন, আটক ১

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
১২:৫৪ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বাসের ছবি, ধ্বংসস্তূপের মতো অবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে দিনের শুরুতে রাজধানী ঢাকার বংশালে ‘বিহঙ্গ’ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করেছে বংশাল থানা পুলিশ। তবে তার নাম পরিচয় জানা যায়নি।

রোববার (২৯ অক্টোবর) সকাল দশটার দিকে যাত্রী বেশে বাসটিতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ। বংশাল থানা পুলিশ পরিদর্শক (ওসি) মো. মজিবুর রহমান আটকের বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রোববার সকালে বংশাল থানাধীন তাঁতীবাজার মোড়ে ‘বিহঙ্গ’ পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পাই। ঘটনাস্থলটি থানার পাশেই হওয়ায় আমরা তৎক্ষণাৎ একজনকে আটক করতে সক্ষম হই। আটক ব্যক্তি থানা হেফাজতে রয়েছে। বাসে অল্প সংখ্যক যাত্রী ছিল। কেউ আহত বা নিহত হয়নি৷ ঘটনাটি নিয়ে আমরা কাজ করছি। পুড়ে যাওয়া বাসটি থানায় আনা হয়েছে।

Banglabid

অন্যদিকে সদরঘাট ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মোয়াজ্জেম হোসেন জানান, আগুন লাগার খবর পেয়েছি ১০টা ২৮ মিনিটে। আমরা ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছি। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ নিরাপত্তায় আগুন নিভিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিহঙ্গ বাসটি তাঁতীবাজার মোড় ঘুরলেই সেটিতে কয়েকজন যুবককে আগুন ধরিয়ে দিতে দেখা যায়। মুহুর্তের মধ্যেই পুরো বাসে আগুন ধরে যায়। তবে বাসটিতে তেমন যাত্রী ছিল না।

অপরদিকে সদরঘাটগামী বাস চলাচল সীমিত আকারে চলছে। বাসে যাত্রী সংখ্যাও কম। যাত্রীদের মধ্যে আতংক বিরাজ করছে। হরতালকে কেন্দ্র করে শক্ত অবস্থানে রয়েছে পুলিশ। তাঁতীবাজার মোড়ে ও রায় সাহেব বাজার মোড়ে ট্যাঙ্কারসহ টহল দিতে দেখা গেছে।

Reneta

এর আগে সকাল ৯টা ৬ মিনিটে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘শেকড়’ পরিবহনের একটি গাড়িতে অগ্নিনির্বাপণ করে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট। সকাল ১০টা ২২ মিনিটে টাউন হল বাজার, মোহাম্মদপুরে ‘পরিস্থান পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ নিরাপত্তায় আগুন নেভায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপির সকাল-সন্ধ্যা হরতালশেকড় পরিবহনে আগুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইনজীবী ছেলের হাতে নির্যাতিত মা!

পরবর্তী

সকালে খালি পেটে যেসব ফল খাবেন না

পরবর্তী
সকালে খালি পেটে ফল খাওয়ার উপকারিতা ও সতর্কতা. Channel i News - চ্যানেল আই নিউজ

সকালে খালি পেটে যেসব ফল খাবেন না

সালমান খান ও ক্রিস্টিয়ানো রোনালদো এক ফ্রেমে, ছবি দেখুন।. Channel i News - চ্যানেল আই নিউজ

এক ফ্রেমে সালমান খান ও ক্রিস্টিয়ানো রোনালদো!

সর্বশেষ

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT