চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জে শিক্ষা সফরের গাড়ি দুর্ঘটনায় নিহত ২

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৪ পূর্বাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A

আকরামুজ্জামান: গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় পিকনিকের গাড়ি দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। আহত ও নিহতরা যশোর বাঘারপাড়া বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী,  শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

বাসটি বার্ষিক শিক্ষা সফরের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার পরিদর্শনে গিয়েছিল।

আহতরা জানান, বৃহস্পতিবার সকালে তিনটি বাসে করে টুঙ্গিপাড়ায় যায় বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী, শিক্ষকসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও অফিস কর্মচারীরা। সারাদিন  বিভিন্ন স্থান ঘুরে সন্ধ্যার পর বঙ্গবন্ধুর সমাধিস্থল থেকে শিক্ষার্থীদের নিয়ে বাস তিনটি যশোরের উদ্দেশে রওনা হয়। পথে গোপালগঞ্জের কাশিয়ানি বাটিয়াপাড়া মোড়ে বহরের দ্বিতীয় বাসটি প্রথম বাসটিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এসময বাসটির মধ্যে থাকা অভিভাবক সদস্য বিদুৎ কুমার বিশ্বাস ঘটনাস্থলে মারা যান। এছাড়া গুরুতর আহত হয় বাসটিতে থাকা শিক্ষার্থী শিক্ষকরা।

খবর পেয়ে কাশিয়ানী থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান এবং আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের যশোরের রেফার্ড করা হয়। আহতের মধ্যে বিদ্যালয়ের ল্যাব সহকারী সুদিপ্ত বিশ্বাসকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান। একের পর এক এ্যাম্বুলেন্স আহত শিক্ষার্থীদের নিয়ে যশোর হাসপাতালে গেলে হাসপাতাল চত্বরে শোকাবহ পরিস্থিতি সৃষ্টি হয়।

যশোর জেনারেল হাসাপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান বলেন, আহতদের মধ্যে তিনজনকে আইসিইউতে নেয়া হয়েছে এবং অন্যদের সাধারণ ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। পর্যাপ্ত ঔষধপত্র রয়েছে চিকিৎসায় কোন সমস্যা হবে না।

Reneta

এদিকে দুর্ঘটনার খবর শুনে আহত ও নিহতদের খোঁজ খবর নিতে যশোর জেনারেল হাসপাতালে যান জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। জেলা প্রশাসক দুর্ঘটনায় আহত সকলের চিকিৎসার তদারকি করছেন।

তিনি বলেন, দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের আবেদনের কারণে ময়নাতদন্ত ছাড়াই তাদের লাশ স্থানান্তর করা হবে। এছাড়া আহতদের পূর্ণাঙ্গ চিকিৎসা দেওয়ার সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে আইসিইউতে নেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোপালগঞ্জদুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বেনজীরকে দেশে ফেরাতে দুদকের উদ্যোগ, প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু

জুন ১৫, ২০২৬

ব্রাজিলকে গোল দেয়ার একদিন পরই কিনে নিলো বায়ার্ন

জুন ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে বাধা:পররাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া

জুন ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে নয়, ডিবেটিং সোসাইটির অনুষ্ঠানে হাসনাত-সাদিক’

জুন ১৫, ২০২৬

ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT