বাংলাদেশ

সাংবাদিক মাহবুব মোর্শেদের মায়ের দাফন সম্পন্ন

বাংলাদেশের একজন নারী, মাথায় কাপড় পরা, পেছনে গেটের নকশা।. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী, মাথায় কাপড় পরা, পেছনে গেটের নকশা, যা বাংলাদেশের একজন ব্যক্তির ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইনের সাংবাদিক মাহবুব মোর্শেদের মা পারভিন সুলতানার দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) মাগরিবের নামাজের পর ঝিনাইদহ আলিয়া মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজার নামাজ শেষে চাঁন্দো এলাকার কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে বাদ আসর সদর উপজেলার চাঁন্দো গ্রামে তার প্রথম জানাজার নামাজ হয়।

পারভিন সুলতানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চ্যানেল আই পরিবার।

রোববার সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় পারভিন সুলতানা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স ছিল ৪৮ বছর। তিনি দীর্ঘদিন কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

পারভিন সুলতানা ঝিনাইদহের ঘোড়শাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মুকুলের স্ত্রী।  তিনি এক  ছেলে ও দু’কন্যা সন্তানের জননী।

বিষয়:দাফন সম্পন্ন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…