রাজধানীর পল্লবী এলাকায় ধর্ষণের পর হত্যার শিকার আট বছর বয়সী শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। তাকে সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়ন-এর মধ্যম শিয়ালদী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বুধবার (২০ মে) রাত ৯টার দিকে এশার নামাজের পর জানাজা শেষে দাদা-দাদির কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, রামিসা উপজেলার মধ্যম শিয়ালদী গ্রামের বাসিন্দা হান্নান মোল্লার মেয়ে। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশেই তাকে দাফন করা হয়েছে। দাফনের সময় আত্মীয়স্বজন, প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।








