ফুটবল

তিনি নিজেই নিজের অনুপ্রেরণা

ফিরে বিশ্ব ক্যান্সার দিবসেই গোল ক্যান্সারজয়ী সেবাস্তিয়ানের

দুই ফুটবল খেলোয়াড়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ আলিঙ্গন, মাঠে খেলা চলাকালীন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ফুটবল খেলোয়াড়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ আলিঙ্গন, মাঠে খেলা চলাকালীন মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ডর্টমুন্ডের হয়ে নেমেছিলেন ক্যান্সারজয়ী সেবাস্তিয়ান হলার। সুস্থ হয়ে মাঠে ফিরে লিগে প্রথম গোলটিও করেছেন, সেটিও বিশ্ব ক্যান্সার দিবসে। নিজের অনুপ্রেরণা হলেন নিজেই।

সিগন্যাল ইদুনা পার্কে শনিবার রাতে ফ্রেইবুর্গের বিপক্ষে ৫-১ গোলে জিতেছে বরুশিয়া ডর্টমুন্ড। ডর্টমুন্ডের বাকি চারটি গোল করেছেন নিকো শ্লোটারবেক, করিম আদেইমি, জুলিয়ান ব্র্যান্ড ও জিওভানি রেভনা।

চলতি মৌসুমে নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড ডর্টমুন্ড ছেড়ে যান ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে। এরপরেই শক্তি বাড়াতে আয়াক্স থেকে সেবাস্তিয়ানকে টানে ডর্টমুন্ড।

ডর্টমুন্ডে নাম লিখিয়ে কোনো ম্যাচ খেলার আগেই আইভরিয়ান তারকার শরীরে ধরা পড়ে ক্যান্সার। প্রায় আট মাস পর ক্যান্সার থেকে সুস্থ হয়ে মাঠে ফিরলেন ২৮ বছর বয়সী ফরোয়ার্ড।

বিশ্বকাপ বিরতির পর জানুয়ারিতে সুইজারল্যান্ডের ক্লাব ব্রাসেলসের বিপক্ষে প্রীতি ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন সেবাস্তিয়ান। জানুয়ারিতে জার্মান জায়ান্টদের হয়ে আনুষ্ঠানিকভাবে মাঠে ফিরলেও বদলি খেলোয়াড় হিসেবে নামায় ক্লাবটি।

বুন্দেসলিগায় ১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে আছে ডর্টমুন্ড। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ইউনিয়ন বার্লিন। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে বায়ার্ন মিউনিখ।

বিষয়:ডর্টমুন্ড বিশ্ব ক্যান্সার দিবস বুন্দেসলিগা সেবাস্তিয়ান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…