চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুমরাহ-সিরাজের তোপে চালকের আসনে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫২ অপরাহ্ণ ০৩, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

এজবাস্টন টেস্টের তৃতীয় দিনেও দাপট ধরে রেখেছে ভারত। দিনের শুরুটা অবশ্য ভালোই করেছিল স্বাগতিকরা। আগের দিনের ৮৪ রানের সাথে ৬৫ রান যোগ করে কোন উইকেট না হারিয়েই। অধিনায়ক বেন স্টোকসকে হারানোর পরে লড়াইটা একাই চালিয়ে যান জনি বেয়ারস্টো। তবে তাতে শেষরক্ষা হয়নি। পিছিয়ে থেকেই প্রথম ইনিংসটা শেষ করেছে স্টোকসের দল।

দ্বিতীয় ইনিংসের শুরুতেই শুভমন গিলের উইকেট হারায় ভারত। তবে চাপ সামলে নিয়ে সফরকারীদের এগিয়ে নিয়ে যাচ্ছেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি ও চেতশ্বর পূজারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৭৩ রান।

এই মুহূর্তে সফরকারীদের লিড ২০৫ রানের। ৮১ বলে ৩২ রানে অপরাজিত আছেন চেতশ্বর পূজারা। ক্রিজের অপর প্রান্তে ২০ রানে ব্যাট করছেন বিরাট।

Banglabid

বার্মিংহামে তৃতীয়ং দিনের খেলায় কোনো উইকেট না হারিয়েই প্রথম ঘন্টা পার করে ইংলিশরা। ২৫ রানে থাকা স্টোকেসকে দুর্দান্ত এক ক্যাচে সাজঘরে ফেরান বুমরাহ। সপ্তম উইকেটে স্যাম বিলিংসকে নিয়ে ৯২ রানের জুটি গড়েন বেয়ারস্টো। দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিয়ারের ১১ তম সেঞ্চুরি তুলে নেন ডানহাতি এ ব্যাটার।

১০৬ রানে বেয়ারস্টোকে কোহলির ক্যাচ বানান মোহাম্মদ শামি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা স্বাগতিকদের ইনিংস থামে ২৮৪ রানে।

ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ। তিনটি উইকেট নিয়ে তার পরেই আছেন বুমরাহ।

Reneta

১৩২ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই গিলকে হারায় ভারত। ১১ রান করে ব্রডের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন হনুমা বিহারি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এজবাস্টন টেস্টবুমরাহবেয়ারস্টোলিড স্পোর্টসসিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, ১২ ঘণ্টা পর বিয়ে

আগস্ট ১৬, ২০২৬
ছবি: কিশোরগঞ্জ যাওয়ার পথে শিশুদের ক্রীড়া সামগ্রী উপহার দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কিশোরগঞ্জ যাওয়ার পথে শিশুদের ক্রীড়া সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

ভিডিও কলে টেস্ট জয়ী শান্তদের সাথে কী কথা হল প্রধানমন্ত্রীর

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে শরীরের যেসব অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়

আগস্ট ১৬, ২০২৬

নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডির পথে চবির ফাহমিদা আক্তার চৌধুরী ইভা

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT