চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনধসে ৩ বাংলাদেশি শ্রমিক নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৯ পূর্বাহ্ণ ২৯, নভেম্বর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
নির্মাণাধীন ভবন ধসে বাংলাদেশি শ্রমিকরা আহত ও নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ায় একটি নির্মাণাধীন ভবন ধসে পড়ে ৩ জন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। ধ্বংসস্তূপে আটকা পড়া আরও ৪ জনকে খুঁজছেন উদ্ধারকারীরা।

মালয়েশিয়ার সংবাদ মাধ্যম বেয়ার্ডকায়া জানিয়েছে, গতকাল (২৮ নভেম্বর) স্থানীয় সময় মঙ্গলবার রাতে মালয়েশিয়ার পেনাংয়ের বাতু মং অঞ্চলে ফিশারিজ ডেভেলপমেন্ট অথরিটির (এলকেআইএম) কাছে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত ৯ টা ৪৫ মিনিটে ঘটনার বিষয়ে একটি কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

স্থানীয় ডেপুটি পুলিশ প্রধান দাতুক মোহাম্মদ উসুফ জান মোহাম্মাদ জানিয়েছেন, নিহতরা সবাই বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে ২ জন ঘটনাস্থলেই মারা যান এবং ১ জন হাসপাতালে মারা যান। আহত শ্রমিকদের চিকিৎসার জন্য পেনাং হাসপাতালে পাঠানো হয়েছে।

Banglabid

তিনি বলেন, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী মোট ১৮ জন শ্রমিক নির্মাণস্থলে ছিলেন। তাদের মধ্যে ৯ জন নামাজ আদায় করতে অন্যত্র চলে যান। বাকি ৯ জন একটি ১২ মিটার লম্বা বিমের নীচে কাজ করছিলেন, যার ওজন প্রায় ১৪ টন। বিমটি ২০ মিটার উচ্চতা থেকে ভেঙে সেটি আরও ১৪টি  বিমের ওপর পড়লে পুরো ভবন ধসে পড়ে।

তিনি আরও বলেন, আমরা দমকল বাহিনীর সহায়তায় ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়ে থাকা বাকি ৪ জন শ্রমিকের সন্ধান করছি। তাদের সবাইকে খুঁজে না পাওয়া পর্যন্ত অনুসন্ধান অভিযান শেষ হবে না। কাজটি বেশ কঠিন কারণ উদ্ধারকারীরা ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোর আগে ক্রেন ব্যবহার করে সমস্ত বিম অপসারণ করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশি নিহতবাংলাদেশি শ্রমিক নিহতভবনধসমালয়েশিয়াশ্রমিকশ্রমিক নিহত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বালিতে মাথা গুঁজে জলবায়ু বিষয়ক অভিনব প্রতিবাদ কর্মসূচি

পরবর্তী

জাভির ‘প্রেরণায়’ শেষ ষোলোয় বার্সেলোনা

পরবর্তী
জাভি বার্সেলোনার কোচ, ফুটবল মাঠে দর্শকদের জন্য ধন্যবাদ জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাভির ‘প্রেরণায়’ শেষ ষোলোয় বার্সেলোনা

অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল ব্যাটিং করে মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝড়ো সেঞ্চুরিতে ম্যাচ জেতানো ম্যাক্সওয়েল বললেন, ‘সংখ্যা’ নিয়ে ভাবিনি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT