৫ দফা দাবিতে বুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবস্থান, পরীক্ষা বর্জন

বুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীরা ৫ দফা দাবিতে অবস্থান ও বিক্ষোভ করছে, রাস্তায় ব্যাপক সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
গভীর রাতে ছাত্রলীগ নেতাদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে প্রবেশ করার ঘটনাকে কেন্দ্র করে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করছেন বুয়েটের শিক্ষার্থীরা।
আজ (৩০ মার্চ) শনিবার দ্বিতীয় দিনের মতো প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করছেন বুয়েটের শিক্ষার্থীরা।
অন্যদিকে আজ প্রতিষ্ঠানটিতে আজ শিক্ষার্থীদের পরীক্ষা চলছিল, আন্দোলনের জেরে পরীক্ষাও বর্জন করে তারা।
গত বুধবার দিবাগত রাতে ছাত্রলীগের নেতা-কর্মীরা দল বেঁধে ক্যাম্পাসে প্রবেশ করায় গত শুক্রবার থেকে ৫ দফা দাবি নিয়ে ক্যাম্পাসে অবস্থান করছেন শিক্ষার্থীরা।
২০১৯ সালের ১৬ নভেম্বর বুয়েটের ছাত্রাবাসে শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনার পর শিক্ষার্থীদের রাজনীতিতে অংশ না নিতে একাধিকবার প্রজ্ঞাপন জারি করেছিল বুয়েট কর্তৃপক্ষ।






