চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপুকে লক্ষ্য করে বুবলীর ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

“কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুর কামড়ানো মানুষের শোভা পায়?” ইঙ্গিতপূর্ণ এই স্ট্যাটাসটি দেন শবনম বুবলী।

কারো নাম উল্লেখ না করলেও নেটিজেনরা বলতে শুরু করেছেন, সম্প্রতি অপু বিশ্বাস বুবলীকে ‘ঘৃণা করেন’ বলে মন্তব্য করার প্রেক্ষিতে বুবলী এমন ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস পোস্ট করেছেন!

সম্প্রতি একটি বেসরকারি টিভি সাক্ষাৎকারে সাংবাদিক কামরুজ্জামান বাবু তার প্রশ্নে বুবলী প্রসঙ্গে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, আসলে ওনাকে আমি ঘৃণা (ঘেন্না) করি। একবাক্যে এই কথাটি বললাম। ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাঁধে। জানি এই ওয়ার্ডটা প্রচুর ভাইরাল হবে। এটা আমার জন্য ম্যাটার করে না। আমাকে নিয়ে তার কী মন্তব্য গন্তব্য জানার সময় নেই। একবাক্যে তাকে ঘৃণা করি। ইংলিশে ‘হেট’ বললে আরও স্মার্ট হয়।

বুবলীকে নিয়ে অপু বিশ্বাসের এমন মন্তব্য দ্রুত গতিতে ছড়িয়ে গেলেও নীরব ছিলেন শবনম বুবলী।

বুধবার (২৫ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাসে অপুকেই কি তবে জবাব দিলেন বুবলী? অন্তত নেটিজেনদের মন্তব্য এমনই! এখন দেখার অপেক্ষায় এর পরিপ্রেক্ষিতে অপু কী মন্তব্য করেন!

দাম্পত্য জীবনের ইতি টানলেও ব্যক্তি জীবনে শাকিব খান প্রসঙ্গে আলোচনায় আসেন অপু বিশ্বাস। তাদের সন্তান আব্রাম খান জয়ের কারণে কিছুদিন আগেও যুক্তরাষ্ট্রে একসঙ্গে দেখা গিয়েছিল শাকিব-অপুকে। এই নায়কের আরেক সাবেক স্ত্রী শবনম বুবলী ও সন্তান শেহজাদ খান বীরও শাকিবের সঙ্গে অতীত সম্পর্কের জেরে প্রায়ই আলোচনায় আসেন। তবে দুই সতীনের মধ্যে যে দা-কুমড়া সম্পর্ক সেটা তাদের অনুসারীরা সহজেই বুঝতে পারেন!

Reneta

 

ঢাকা/এনই/এমটিএল

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপু বিশ্বাসবুবলীলিড বিনোদনশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

অতিরিক্ত সচিবদের বিদেশ সফরে ইকোনমি ক্লাস বাধ্যতামূলক

এপ্রিল ৩০, ২০২৬

ইংল্যান্ডের কাউন্টির আদলে ঘরোয়া ক্রিকেটের কাঠামো তৈরির উদ্যোগ বিসিবির

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে এমপি নির্বাচিত হলেন যে ৪৯ প্রার্থী

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

শ্রমজীবী মানুষই দেশের প্রধান চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT