চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে ‘বিটিএস’-এর ডকুমেন্টারি, প্রকাশ্যে টিজার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০২৩
বিনোদন
A A
বিটিএসের ডকুমেন্টারির টিজার ছবি, কনসেপ্টের জন্য কাল্পনিক সেটে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাপী কোরিয়ার তুমুল জনপ্রিয় ব্যান্ড দল ‘বিটিএস’-এর ডকুমেন্টারি ‘বিটিএস মনুমেন্টস: বিয়ন্ড দ্য স্টার’ আসছে। প্রকাশ পেয়েছে ডকুমেন্টারিটির টিজার।

ডকুমেন্টারিটির প্রথম ও দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২০ ডিসেম্বর ডিজনি প্লাস-এ। খবরটি ঘোষণা করা হয়েছে বিটিএস-এর পক্ষ থেকে।

২০ সেকেন্ডের টিজারে আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি এবং জাংকুককে দেখা গেছে। তাদেরকে নিজেদের সম্পর্কে কথা বলতে দেখা গেছে। ইউটিউব চ্যানেল শুরু করার ব্যাপারে কথা বলতে শোনা যায় তাদের। ভিডিও শুরু হয় জে-হোপের কথা দিয়ে।

Banglabid

বিটিএস-এর তরফ থেকে একটি নোটও শেয়ার করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘হ্যালো। ডকুমেন্টারি সিরিজটিতে বিটিএস-এর ১০ বছর এবং আরও অনেক কিছু দেখানো হবে। ‘বিটিএস মনুমেন্টস: বিয়ন্ড দ্য স্টার’ ডিজনি প্লাসে মুক্তি পাবে। প্রথম ও দ্বিতীয় পর্ব আসবে কোরিয়ার স্থানীয় সময় বিকাল ৫টায়, ২০ ডিসেম্বর। তৃতীয় ও চতুর্থ পর্ব আসবে ২৭ ডিসেম্বর, পঞ্চম ও ষষ্ঠ পর্ব আসবে ৩ জানুয়ারি এবং সপ্তম ও অষ্টম পর্ব আসবে ১০ জানুয়ারি।’

নোটের শেষে লেখা হয়েছে, ‘দশম বর্ষে এসেও সাত সদস্য এখনও একসঙ্গে এগিয়ে চলেছেন, তাদের অতীত নিয়ে ভাবছেন, মন থেকে সত্য গল্পগুলো বলছেন। আমরা আপনাদের সমর্থন ও আগ্রহ চাই বিটিএস মনুমেন্টস: বিয়ন্ড দ্য স্টার নিয়ে। ধন্যবাদ।’

বর্তমানে জিন, সুগা ও জে-হোপ বাধ্যতামূলক মিলিটারি সার্ভিস-এ আছেন। এরপর আরএম, জিমিন, ভি এবং জাংকুকও মিলিটারি সেবা দিবেন। দক্ষিণ কোরিয়ায় সকল ১৮-২৮ বছর বয়সী সুস্থ পুরুষদের জন্য দুই বছর মিলিটারি সার্ভিস বাধ্যতামূলক।

সূত্র: হিন্দুস্তান টাইমস
Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরএমজাংকুকজিনজিমিনজে-হোপডিজনি প্লাসবিটিএসবিটিএস মনুমেন্টস: বিয়ন্ড দ্য স্টারভিলিড বিনোদনসুগা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT