চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নতমানের গবেষণায় ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড দেবে বিএসএমএমইউ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ১৪, জুলাই ২০২২
স্বাস্থ্য
A A
বিশ্ববিদ্যালয় সভা কক্ষে গবেষণা পুরস্কার বিতরণী অনুষ্ঠান।. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর শিক্ষক, চিকিৎসকদের জন্য রোগীদের সেবায় অবদান রাখা প্রয়োজনীয় উন্নতমানের গবেষণাকে উৎসাহিত করতে এবং শিক্ষা, সেবা, গবেষণাসহ সামগ্রিক চিকিৎসা বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রাখে এমন বিষয়ে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

এছাড়াও এখন পর্যন্ত যেসব বিষয়ে উচ্চতর কোর্স চালু হয়নি এমন সব বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১ বছর মেয়াদী ফেলোশিপ কোর্স চালু করা হবে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় রোগীদের কল্যাণে এ সিদ্ধান্ত নেয়া হয়।

Banglabid

সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন।

উপাচার্য বলেন, দেশেই বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বর্তমান প্রশাসন নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। চিকিৎসাসেবার পাশাপাশি গবেষণাকেও সমানভাবে গুরুত্ব দেয়া হচ্ছে। উচ্চতর মেডিক্যাল শিক্ষায়ও বিশ্বমান নিশ্চিত করা হচ্ছে। আন্তর্জাতিক মানের প্রশিক্ষণকে জোরদার করা হয়েছে। এর প্রধান কারণ যাতে দেশের রোগীরা উন্নত চিকিৎসাসেবা পেয়ে সুস্থ জীবন যাপন করতে পারেন এবং জাতির পিতার নামে প্রতিষ্ঠিত দেশের প্রথম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সকল ক্ষেত্রে আরো সামনের দিকে এগিয়ে যায় এবং বিশ্বের বুকে আরো সুনাম অর্জন করতে পারে।

সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ, উপ- উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, নার্সিং অনুষদ এবং মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহীন আকতার, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. স্বপন কুমার তপাদার, ফরেনসিক মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘পরাণ’ এ মজেছে দর্শক, সিনেপ্লেক্সে শো বাড়ছে ৩ গুণ

পরবর্তী

নেই কোহলি, ফিরলেন অশ্বিন

পরবর্তী
অশ্বিন ও রবিচন্দ্রন অশ্বিন ক্রিকেটাররা অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নেই কোহলি, ফিরলেন অশ্বিন

শাকিব খান গলুই সিনেমার চরিত্রে, বাংলার জনপ্রিয় অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার থেকে জ্যামাইকা মাল্টিপ্লেক্সে ‘গলুই’, দিনে ৪ শো

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জামালপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

আগস্ট ৩১, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিন ধরে নিখোঁজ ১৫ বছরের কিশোর

আগস্ট ৩১, ২০২৬

‘ধুরন্ধর ২’ কিংবা ‘টক্সিক’ নয়, বছরের সবচেয়ে লাভজনক ছবি এটি!

আগস্ট ৩১, ২০২৬

দুপুর জমাতে চ্যানেল আইয়ে আসছে ‘দারুণ দুপুর’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ৩৮ লাখ টাকা ডাকাতি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT