ক্রিকেট

সহজ জয়ে সেমিফাইনালে চ্যানেল আই

বিএসজেএ মিডিয়া কাপ

ক্রিকেট দলের সদস্যরা ট্রফি ও ব্যাট হাতে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট দলের সদস্যরা ট্রফি ও ব্যাট হাতে উদযাপন করছে, চ্যানেল আই অনলাইন সংবাদে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত ‘মিডিয়া কাপ ক্রিকেট-২০২৪ পাওয়ার্ড বাই বসুন্ধরা কিংস’য়ে এটিএন বাংলাকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে চ্যানেল আই। বৃহস্পতিবার সেমিতে দলটির প্রতিপক্ষ বাংলাদেশ প্রতিদিনকে হারিয়ে আসা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।

বুধবার পল্টন আউটার স্টেডিয়াম মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে এটিএন বাংলা। নির্ধারিত ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৯ রান তোলে তারা। জবাব দিতে নেমে ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে চ্যানেল আই।

ম্যাচসেরা রাহুল রায় ৩২ রানে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী স্বেচ্ছা অবসরে যান। মিলন মল্লিক ২৭ ও সাজ্জাদ খান ৭ রানে অপরাজিত থাকেন। দুই ওভার বল করে রাহুল নেন একটি উইকেট। মিলন ও আবু তাহের নেন একটি করে উইকেট।

নিজেদের প্রথম ম্যাচে চ্যানেল আই ২৮ রানে বাংলানিউজকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে। পরে ৩৩ রানে কালের কণ্ঠকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যায় চ্যানেল আই।

বিষয়:চ্যানেল আই বিএসজেএ মিলন রাহুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…