চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজিবির বাধায় পণ্ড হয়ে গেল বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা

শফিউল বারী রাসেল শফিউল বারী রাসেল
৮:১৫ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, জনপদ, জয়পুরহাট
A A
বিএসএফের কাঁটাতার নির্মাণের চেষ্টা ব্যর্থ, বিজিবির বাধায় বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধা ও তোপের মুখে শেষ পর্যন্ত বেড়া নির্মাণ না করেই ফিরে যেতে বাধ্য হয় বিএসএফ।

জেলার পাঁচবিবি উপজেলার উচনা ঘোনাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে বিজিবি বলছে, আতঙ্কিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

বিজিবি ও স্থানীয়রা জানিয়েছেন, বিএসএফের সদস্যরা ২৮১ নম্বরের মেইন পিলারের ৩৭ ও ৩৮ নম্বরের সাব পিলার এলাকায় ভারতের অভ্যন্তরে ৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিভিন্ন সরঞ্জামাদি আনতে শুরু করে। বিষয়টি বিজিবির নজরে এলে তারা বাধা দেয়। বাধার মুখে কাজ বন্ধ করে বিএসএফের সদস্যরা। শুধু তাই নয়; সেখান থেকে অন্যত্র সরিয়ে নেন কাঁটাতারের বেড়া নির্মান সরঞ্জামাদিও।

Banglabid

শহিদুল ইসলামসহ স্থানীয়দের কয়েকজন বলেন, আমাদের এখানে ১ শ গজের মধ্যে ভারতের সীমানা। বৃহস্পতিবার রাতে বিএসএফ সদস্যরা ভারতের ৫০ গজ ভিতরে কাঁটাতারের বেড়া তৈরীর নানা সামগ্রী ফেলতে শুরু করে। বিষয়টি জানতে পেরে বিজিবির হাটখোলা ক্যাম্পের সদস্যরা তাতে বাধা দেয়ায় বিএসএফ সেখানে কাঁটাতারের বেড়া নির্মান করতে পারেনি।

ঘোনাপাড়া গ্রামের গ্রামের রুপালি বেগম বলেন, রাতের বেলায় বিএসএফ কাঁটাতারের বেড়া দিতে না পারলেও এ নিয়ে আমরা খুব আতঙ্কে রয়েছি।

২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, বিষয়টি আমরা জানতে পেরে সাথে সাথেই বাধা দিয়েছি। বর্তমানে কাঁটাতারের বেড়া নির্মান কাজ বন্ধ রয়েছে। এই বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করে করার কথা ছিল। কিন্তু কোন আলোচনা না করেই হঠাৎ কেনো এমন করলো বিএসএফ তা আমরা তাদের সাথে আলোচনা করব। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাটাতারের বেড়াপাঁচবিবি সীমান্তবিএসএফ
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টির দিনে চুলের যত্নে যে বিষয়গুলো মনে রাখা জরুরি

আগস্ট ১৭, ২০২৬

জুলাই হত্যা মামলা: ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার রায় যেকোন দিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর দুই সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ

আগস্ট ১৭, ২০২৬

বিএনপি সরকারের ১৮০ দিন: প্রতিশ্রুতি পূরণে কতটা এগোল সরকার?

আগস্ট ১৭, ২০২৬

ব্র্যাক ইউনির্ভাসিটির ২৫ বছর পূর্তিতে ‘এক্সিবিশন ইন হাউস’ প্রদর্শনী

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT