কুমিল্লা

সীমান্তে বাংলাদেশিকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ

বর্ডার ফেন্সিং ও তারের জাল দিয়ে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা।. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্তে বর্ডার ফেন্সিং ও তারের জাল দিয়ে নিরাপত্তা ব্যবস্থা দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কুমিল্লা সীমান্তে বিএসএফ এর গুলিতে কামাল হোসেন নামের একজন বাংলাদেশি নিহত হয়েছেন। পরে তার মরদেহ ভারতে নিয়ে যায় বিএসএফ।

গতকাল (৮ অক্টোবর) সোমবার সন্ধ্যায় কুমিল্লা জেলার সদরের দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের যশপুর বিওপির কাছে এই ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন সদর দক্ষিণ উপজেলার কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে।

১০-বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পাহাড়পুর সীমান্তে কাঁটাতারের বেড়া পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন কামাল। বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে বিএসএফ সদস্যরা একটি অ্যাম্বুলেন্সযোগে তার মরদেহ নিয়ে যায়।

তিনি আরও জানান, ওই যুবকের মরদেহ ফিরিয়ে আনার বিষয়ে বিএসএস এর সাথে আমাদের কথা হয়েছে। আজ দুপুর ১টার দিকে আমাদের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহ হস্তান্তর করার কথা রয়েছে।

বিষয়:বিএসএফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…