চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেনী সীমান্তে ১৩ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ

রবিউল হক রবিরবিউল হক রবি
১১:০২ অপরাহ্ণ ৩০, মে ২০২৫
ফেনী
A A

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে ১৩ জন বাংলাদেশী নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (৩০ মে) ভোর রাতে ফেনীর ছাগলনাইয়া সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। দুপুরে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, শুক্রবার আনুমানিক নয়টায় ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর ছাগলনাইয়া বিওপির নিয়মিত টহলদল টহল পরিচালনাকালীন মথুয়া নামক এলাকায় একটি পরিত্যক্ত ঘরের মধ্যে শিশু-বাচ্চাসহ ১৩ জন নাগরিককে দেখে সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। এদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন মহিলা এবং ৬ জন শিশু রয়েছে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন সময় ইট-ভাটার কাজ করার জন্য ভারতে প্রবেশ করেছে। ৩০ মে রাত দেড়টার দিকে সীমান্ত পিলার ২১৯৪/৪-এস দিয়ে বিএসএফ কর্তৃক বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে তাদেরকে প্রথমে হাত ও চোখ বেধে সীমান্ত এলাকায় নিয়ে আসে এবং পরবর্তীতে হাত ও চোখের বাঁধন খুলে কৌশলে বাংলাদেশে পুশইন করে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, রাতের অন্ধকার এবং এলাকা সম্পর্কে অবগত না থাকায় বাংলাদেশী নাগরিকরা মথুয়া এলাকায় পরিত্যক্ত একটি বাড়িতে অবস্থান করে। আটককৃত সকলেই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

বিজিবি কর্তৃক উদ্ধারকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা ও ঠিকানা নিশ্চিত করার জন্য ছাগলনাইয়া থানায় সোর্পদের করা হয়েছে।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নজরুল ইসলাম বলেন, গতরাত বারোটার সময় হঠাৎ সীমান্তের লাইট গুলো বন্ধ করে দেয়। আমাদের ধারণা করছিলাম, বৈরী আবহাওয়ার কারনে লাইট বন্ধ করেছে। পরে দেখি এই সময়ে ভারতের বিএসএফ ১৩ জন লোককে এদেশে পুশ ইন করেন। এখন তাদের নাম ঠিকানা যাচাই করার জন্য সংশ্লিষ্ট থানায় ম্যাসেজ দেওয়া হয়েছে। তারা এদেশের লোক হলে তাদের ঠিকানায় পাঠাবো। আর যদি এদেশের লোক না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Reneta

ফেনী ৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, এ ঘটনার প্রেক্ষিতে কোম্পানি কমান্ডার কর্তৃক বিএসএফ কোম্পানি কমান্ডারকে মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে এবং ব্যাটালিয়ন অধিনায়ক কর্তৃক প্রতিবাদলিপি পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেনী সীমান্তবিএসএফ
শেয়ারTweetPin

সর্বশেষ

জ্বালানি তেলের দামে বড় পতন

জুন ১৫, ২০২৬

ব্রাজিলকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোল জার্মানির, আর্জেন্টিনা কোথায়?

জুন ১৫, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান (সংগৃহীত)।

দিল্লিতে প্রবেশে বাধা, দেশের পথে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুন ১৫, ২০২৬

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

জুন ১৫, ২০২৬

ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র, বন্ধ হচ্ছে যুদ্ধ

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT