বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের টানাপোড়ন এবং উত্তেজনার মধ্যেই সীমান্তে ১০ দিনের ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ছাড়া সীমান্তের অরক্ষিত এলাকায় বাড়তি নজরদারি ও সতর্কতার পরামর্শও দেওয়া হয়েছে। মূলত ভারতের আসন্ন প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সীমান্তে এই ‘অপস অ্যালার্ট’ জারি করেছে বিএসএফ।







