চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএসএফ নিয়ম নীতির বাইরে কিছু করলে ছাড় দেয়া হবে না: বিজিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন, বিএসএফের নীতিমালা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, বিএসএফ নিয়ম নীতির বাইরে কোন কাজ করলে ছাড় দেওয়া হবে না। সীমান্ত রক্ষায় বিজিবি কখনও পিঠ দেখাবে না। কোন কিছুতে কম্প্রোমাইজ করে বিএসএফকে ছাড় নয়, পেশাদারিত্বের সাথে কাজ করবে বিজিবি।

বৃহস্পতিবার ৩ অক্টোবর পিলখানায় সমসাময়িক বিষয় নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, ছাত্র আন্দোলনের সময় বিজিবিকে প্রেসার দিয়ে কাজ করানো হয়েছে। সরকার পরিবর্তন না হলে ডিজি এখানে থাকতে পারতো না।

তিনি আরও বলেন, দুর্গা পূজায় অস্থিতিশীল পরিবেশ তৈরির সম্ভাবনা আছে, বিভিন্ন অসাধু চক্র কাজ করছে। সীমান্ত এলাকায় দুর্গাপূজায় অনেকক্ষেত্রে ভয়-ভীতি দেখানো হতে পারে। তবে সীমান্তের ৮ কিমি এলাকায় ২হাজার পূজামণ্ডপ আছে। সেগুলোর কঠোর নিরাপত্তা নিশ্চিত করবে বিজিবি।

তিনি জানান, আওয়ামী লীগের নেতা ও দুর্নীতিবাজ যারা পালাতে পারে তার লিস্ট করা হয়েছে। এর মধ্যে সীমান্ত অতিক্রম করার চেষ্টাকালীন ২২ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে ৪জন উচ্চপদস্থ। বিজিবির ৭২২টি বিওপি রয়েছে। কেউ যাতে পালাতে না পারে তার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও জানান, অসাধু দালালরা অনেক সময় কাউকে সীমানা পার করে দিতে পারে যেহেতু ৫ কিমি এলাকায় একটা টহল দল থাকে। বাহিনীর কেউ নেতাদের সীমান্ত অতিক্রম করাতে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিজিবি’র কোন সদস্য জড়িত থাকার কথা নয়। যেসব জায়গায় সম্ভাবনা আছে সেসব জায়গায় জোড়ালো পেট্রোলিং চলছে।

ট্যাগ: বিএসএফবিজিবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিভি লটারিতে ৫৫ হাজার অভিবাসী নেবে যুক্তরাষ্ট্র: আবেদন শুরু

পরবর্তী

বৈরী আবহাওয়ায় উপকূলীয় অঞ্চলে সকল নৌ চলাচল বন্ধ

পরবর্তী
বৈরী আবহাওয়ায় উপকূলীয় অঞ্চলে নৌ চলাচল বন্ধ রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈরী আবহাওয়ায় উপকূলীয় অঞ্চলে সকল নৌ চলাচল বন্ধ

ভাঙা দুর্গাপূজা মণ্ডপের প্রতিমা, দুর্বৃত্তদের হামলার চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জ শারদীয় দুর্গাপূজা মণ্ডপের প্রতিমা ভেঙেছে দুর্বৃত্তরা

সর্বশেষ

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬

বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT