ভাইবোনের সম্পর্কের গল্প ‘বুবুজান’
ভাইবোনের সম্পর্কের গল্প ‘বুবুজান’ এর দৃশ্য, যেখানে দুই ভাইবোনের আবেগপ্রবণ মুহূর্ত দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
মা পাগল সন্তানের গল্প নিয়ে নির্মিত ‘আম্মাজান’ আগেই সিনেমার দর্শকদের মনে দাগ কেটেছে। এবার ভাই-বোনের স্নেহ মমতার ও বোনের প্রতি ভাইয়ের ভালোবাসার গল্প উঠে আসছে রুপালী পর্দায়। আগামী ১৭ ফেব্রুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ভাই ও বোনের সম্পর্কের গল্পে নির্মিত সিনেমা ‘বুবুজান’। যেখানে ভাই-বোনের চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও শান্ত খান। আরও আছেন নিশাত সালওয়া। শাপলা মিডিয়ার প্রযোজনার শামীম আহমেদ রনীর পরিচালনায় সম্প্রতি মুক্তি পেয়েছে বুবুজান-এর টিজার। বোন তথা নারীর প্রতি সহিসংতার বিরুদ্ধে ভাইয়ের হিংস্র প্রতিবাদের গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘বুবুজান’।






