চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধিনায়কত্বের শুরুতে ৪০০, ব্রুক বললেন নতুন যুগের শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ৩০, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে জিতের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্মিংহামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের নতুন যুগের শুরু হয়েছে। হ্যারি ব্রুক নতুন অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে খেলতে নামার পর দল ৪০০ রান তুলেছে। ব্রুক ২৩৮ রানের বিশাল জয় তুলে নেতৃত্বে কদম বাড়িয়েছেন। পরে বলেছেন, নতুন শুরুর কথা।

ইংল্যান্ডের চারশ রানের ইনিংসে সেঞ্চুরি পাননি কেউ। চার ফিফটির দেখা মিলেছে। যেখানে অধিনায়ক ব্রুকের ৫৮ রানের ইনিংস রয়েছে। ইনিংস সর্বোচ্চ ৫৩ বলে ৮২ রান করেছেন জ্যাকব বেথেল এবং ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।

নেতৃত্বে প্রথম ম্যাচে দুর্দান্ত জয় নিয়ে ব্রুক বলেছেন, ‘এর মাধ্যমে নতুন যুগের শুরু হল। আমি একথা অনেকবার বলেছি, আমরা অতীত ভুলে যাওয়ার চেষ্টা করছি। শুধু দেখছি আমাদের সামনে কারা আছে এবং একবারে একটি ম্যাচের জন্য লক্ষ্য নির্ধারণ করছি। প্রথম ম্যাচে আমরা দুর্দান্তভাবে জয় তুলেছি এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।’

‘এমন শুরুটা বেশ ভালো। ৪০০ রান করার পর প্রতিপক্ষকে ১৬২ রানে অলআউট করে দেয়া খেলোয়াড়দের কাছে বেশ ব্যতিক্রম। আমরা করছি আমরা এটাই ধরে রাখতে পারব।’

বার্মিংহামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ৪০০ রান তোলে ইংল্যান্ড। ফিফটি পান ওপেনার বেন ডাকেট, জো রুটও। জবাব দিতে নেমে ১৬২ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ২৩৮ রানের জয় তোলে স্বাগতিকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডউইন্ডিজবেথেলব্রুকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT