স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগের সাথে সামঞ্জস্য রেখে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় স্মার্ট রূপরেখা প্রণয়নের আহ্বান জানিয়েছে সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার- বিজেসি। সংগঠনটির উদ্যোগে ‘সম্প্রচার সাংবাদিকতার সুরক্ষা প্রতিবেদন’ প্রকাশ অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেছেন, সরকারও চায়, গণমাধ্যম নিজের পায়ে দাঁড়াক এবং স্বাধীন ও সুরক্ষিত থাকুক।







