চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যান্ডেলসনের নিয়োগ ইস্যুতে তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩১ পূর্বাহ্ণ ১৮, এপ্রিল ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত হিসেবে পিটার ম্যান্ডেলসনের নিয়োগ ঘিরে গোপন তথ্য ও নিরাপত্তা যাচাই ব্যর্থতা আড়াল করার অভিযোগে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এই ঘটনায় চাপে পড়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।

আল জাজিরা জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় ম্যান্ডেলসন প্রাথমিক নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ হতে পারেননি। তবে সেই সিদ্ধান্ত পরবর্তীতে পররাষ্ট্র দপ্তরের ভেতরে পরিবর্তন করা হয় এবং বিষয়টি প্রধানমন্ত্রী বা সংশ্লিষ্ট মন্ত্রীদের জানানো হয়নি। ঘটনার পর পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তা স্যার অলি রবিনসকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি ঘিরে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

প্রধানমন্ত্রী স্টারমার এই ঘটনাকে অমার্জনীয় ও স্তম্ভিত করার মতো বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, আমি অত্যন্ত ক্ষুব্ধ। কোনো মন্ত্রী বা আমাকে জানানো হয়নি যে প্রার্থী নিরাপত্তা যাচাইয়ে ব্যর্থ হয়েছেন, এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগে স্বচ্ছতা ও সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত করা জরুরি, কিন্তু এই ঘটনায় সেই প্রক্রিয়ায় গুরুতর ব্যত্যয় ঘটেছে।

উদ্ভূত পরিস্থিতিতে স্টারমার জানিয়েছেন, আগামী সোমবার তিনি সংসদে উপস্থিত হয়ে পুরো ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দেবেন এবং সব তথ্য স্বচ্ছভাবে উপস্থাপন করবেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ব্রিটিশ প্রধানমন্ত্রীম্যান্ডেলসন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উত্তর জাপানে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হুন্দাই বাংলাদেশ চালু করল ‘মাইলস অব স্মাইল ক্যাম্পেইন’

এপ্রিল ২০, ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড ২য় ওয়ানডে আজ

বাংলাদেশ-নিউজিল্যান্ড ২য় ওয়ানডে আজ

এপ্রিল ২০, ২০২৬
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরেও ভোগান্তি কমেনি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরেও ভোগান্তি কমেনি

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT